প্লে অফে যাওয়ার লক্ষ্য নিয়ে লখনউয়ের বিরুদ্ধে নামছে হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ফের লখনউ সুপার জায়েন্টসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে নামছে প্যাট কামিন্সের দল। এখন আইপিএলের পয়েন্ট টেবিলে ২ দলেরই ১২ পয়েন্ট রয়েছে। এদিন যে দল জিতবে, সেই দলই প্লে অফের দিকে এক কদম এগিয়ে যাবে।

জানা যাচ্ছে, এদিন অভিষেক শর্মা বা ময়াঙ্ক আগরওয়ালের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। তবে যিনিই খেলুক না কেন, তিনি ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে নামবেন। তবে এদিন অভিষেক শর্মার খেলার সম্ভাবনাই বেশি। অন্যদিকে এদিন টি নটরাজন ও উমরান মালিকের মধ্যে যেকোনও একজনকে খেলানো হতে পারে। এদের মধ্যে যিনি খেলবেন, তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হতে পারে। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে মার্কো জেনসেনের পারফরমেন্স মোটেও আশানুরূপ ছিল না। সেক্ষেত্রে মার্কোর বিরুদ্ধে গ্লিন ফিলিপকে খেলানো হতে পারে।

অন্যদিকে এদিনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়েন্টস কুইন্টন ডি কককে পাচ্ছে না। কুইন্টন ডি ককের পরিবর্তে গত ২ ম্যাচে অর্শিন কুলকার্নিকে খেলানো হয়েছে। তবে অর্শিনের পারফরমেন্স খুব একটা আশানুরূপ নয়। এদিনের ম্যাচে অর্শিনকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গত ম্যাচে চোট পেয়েছিলেন লখনউয়ের মহসিন খান। ফলে এদিনের ম্যাচ মহসিন খেলবে কিনা, সেবিষয়ে সন্দেহ রয়েছে।

এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে হায়দরাবাদ, লখনউ ছাড়াও চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসেরও ১২ পয়েন্ট রয়েছে। এদিনের ম্যাচে যে দলে জিতুক না কেন, সেই দল পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে চলে যাবে।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?