এপ্রিলের শেষে ঘোষণা টি ২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি : এপ্রিলের শেষে ঘোষণা হয়ে যেতে পারে টি ২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ। বিসিসিআই সূত্রে খবর, টি ২০ আন্তর্জাতিক ম্যাচ ও চলতি আইপিএলের ম্যাচগুলিতে যারা দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন, তাঁদেরকে প্রথম একাদশে রাখা হবে।

ইতিমধ্যে টি ২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বাছাইয়ের জন্য বৈঠক এক দফা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যে দশ জন খেলোয়াড়ের টি ২০ বিশ্বকাপ খেলা পাকা তাঁরা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং। এছাড়াও আরও পাঁচ জনকে নেওয়া হবে ভারতীয় দলে। চলতি আইপিএলে প্রথম চার সপ্তাহে যে সব খেলোয়াড় দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন, তাঁদের মধ্যে থেকেই বাকি খেলোয়াড়দের ভারতের প্রথম একাদশে রাখা হবে। তবে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, জাতীয় নির্বাচক কমিটি কোনও নতুন খেলোয়াড়কে টি ২০ বিশ্বকাপের জন্য নেবে না।

আগামী ২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি ২০ বিশ্বকাপের আসর বসবে। তার আগে এপ্রিলের শেষে চূড়ান্ত দল নির্বাচন করে ফেলবে বিসিসিআই। জানা যাচ্ছে, টি ২০ বিশ্বকাপের প্রথম একাদশে উইকেট কিপার হিসাবে থাকবেন ঋষভ পন্থ। তবে ঋষভের পাশাপাশি সঞ্জু স্যামসন ও কে এল রাহুলের নাম নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালের মধ্যেও একজনকে প্রথম একাদশে নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। যশস্বী যেহেতু ফর্মে নেই, তাই শুভমন গিল ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন। পাশাপাশি রিঙ্কু সিং ও শিবম দুবের মধ্যে একজনকে প্রথম একাদশে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার