শ্রীলঙ্কাকে হারিয়ে দেশকে সোনা এনে দিলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে গোহারা হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মারা। আর সোমবার এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দিলেন স্মৃতি মান্ধানা-তিতাস সাধুরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে  ১১৬ রান তুলেছিল ভারতীয় ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে তিতাস সাধু-দেবীকা বৈদ্যদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে ৯৭ রানে থেমে যায় শ্রীলঙ্কা। ১৯ রানে জিতে প্রথমবারের মতো এশিয়ান গেমসে সোনা জিতল এশিয়া সেরারা।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউর। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। চতুর্থ ওভারে মাত্র ৯ রানে ফিরে যান শেফালি ভার্মা। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগজ। দুজনে শ্রীলঙ্কার বোলারদের আক্রমণ নির্বিষ করে রান মেশিন সচল রাখেন। জুটি বেঁধে ৭৩ রান যোগ করার পরে ৪৬ রানে সাজঘরে ফেরেন মান্ধানা। উইকেট রক্ষক রিচা ঘোষ বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন। তিনি ফেরেন ৯ রানে। তার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। পর পর আউট হয়ে যান অধিনায়ক হরমনপ্রীত (২), পূজা বস্ত্রকর (২)। সতীর্থদের আসা যাওয়া দেখে মনসংযোগ নষ্ট হয়ে যায় জেমাইমার। শেষ ওভারে চালিয়ে খেলতে গিয়ে তিনি ফেরেন ৪২ রানে। আমনজ্যো‍ৎ কৌর এক রানে আউট হন। নির্ধারিত ২০ ওভারে ১১৬ রানে তোলে ভারতের মেয়েরা।

জয়ের জন্য লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। শুরুটাও খারাপ করেননি শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু প্রথম ওভারেই ১২ রান নেন। কিন্তু তৃতীয় ওভারে বল করতে এসেই প্রতিপক্ষ শিবিরে জোড়া আঘাত হানেন বাংলার মেয়ে তিতাস সাধু। প্রথম বলে ফিরিয়ে দেন অনুষ্কা সঞ্জীবনীকে (১)। চতুর্থ বলে ফিরিয়ে দেন ভীষ্মী গুণারত্নেকে (০)। ফের নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে শ্রীলঙ্কার অধিনায়ককে (১২)সাজঘরে ফেরান তিতাস। ওই ধাক্কা আর সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা। হাসিনী পেরা (২৫) ও নীলাক্ষী ডি’সিলভা (২৩)- কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং শ্রীলঙ্কার রান ওঠার গতিকে যথেষ্টই শ্লথ করে দিয়েছিল। ফলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি তুলতে পারেনি চামারি আতাপাত্তুর দল।  

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ