IPL 2023: ছিটকে গেলেন বেয়ারস্টো, অজি অলরাউন্ডারকে নিল পঞ্জাব কিংস

ইংল্যান্ডের তারকা ব্যাটারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অজি অলরাউন্ডার ম্যাথু শর্টকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আইপিএল শুরুর মুখেই ধাক্কা খেল পঞ্জাব কিংস। পুরোপুরি চোটমুক্ত না হওয়ায় আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। আর তার কয়েক ঘন্টার মধ্যেই পরিবর্ত হিসাবে নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করল পঞ্জাব কিংস। ইংল্যান্ডের তারকা ব্যাটারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অজি অলরাউন্ডার ম্যাথু শর্টকে।

গত বছরের সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বেয়ারস্টো। তাঁর বাঁ পায়ের গোড়ালি ঘুরে গিয়েছিল। সেই সঙ্গে পায়ের হাড় একাধিক টুকরো হয়ে গিয়েছিল। টানা পাঁচ মাস বিশ্রামে থাকার পরে ফেব্রুয়ারির শেষ থেকে অনুশীলন শুরু করেছেন তিনি। ইয়র্কশায়ারের নেটে ব্যাটিং অনুশীলনও সেরেছেন। তবে ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হননি। তাছাড়া আইপিএলের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ রয়েছে। সেই সিরিজ়ের জন্য প্রস্ততি নেওয়ার জন্যই আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বেয়ারস্টো।

ইংরেজ ব্যাটারের পরিবর্তে যাঁকে দলে নিয়েছে পঞ্জাব কিংস সেই অজি অলরাউন্ডার  ম্যাথু শর্ট ঘরের মাঠে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৪৫৮ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪৪.৪৭। গড় ৩৫.২৩। অফ স্পিনার হিসেবে ১১টি উইকেট নিয়েছেন।   বিগ ব্যাশের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তিনি।

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ