IPL-2023_হাসপাতালে পরিণত হচ্ছে ডুপ্লেসির দল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইপিএল (IPL)-সবে শুরু হয়েছে। এর মধ্যেই হাসপাতালে পরিণত হয়েছে ডুপ্লেসির দল। যা নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ কপালে পড়েছে দলের টিম ম্যানেজমেন্টের। আইপিএল-এর প্রথম লিগের বাকি ম্যাচগুলিতে খুব সম্ভবত হ্যাজালউডকে পাওয়া যাবে এমনটাই ধারণা কর্তাদের।

চোটের তালিকায় রজত পাতিদারও। রজতের গোড়ালিতে চোট রয়েছে। এই তালিকায় আরও একটি নাম উইল জ্যাকস। জ্যাকস তো পুরোপুরিভাবেই ছিটকে গিয়েছেন আইপিএল-এর আসর থেকে।

এই ধাক্কাগুলি কাটিয়ে ওঠার আগেই আরও একটু দুঃসংবাদ ভেসে এল আরসিবি (RCB) শিবিরে। ব্রিটিশ ক্রিকেটার রিস টপলিকেও বেঙ্গালুরু দল পাবে না আইপিএল-এর আসরে। সূত্রের খবর, তাঁর ডান কাঁধের হাড় সরে গিয়েছে। উল্লেখ্য, মুম্বই ম্যাচে চোট পেয়েছিলেন টপলি। তারপরই তাঁকে ঘিরে জল্পনা শুরু হয় তাঁর আইপিএল খেলা নিয়ে। অবশেষে সেই আশঙ্কাই সত্য হল।

আরও জানতে পড়ুন: শুক্রবার কি ইতিহাস বদলাতে পারবে লখনৌর মাঠhttps://www.live.eimuhurte.com/sports/ipl-2023-pich-report-today-match/

টপিলকে যে পাওযা যাবে না গোটা আইপিএল-এ তা বৃহস্পতিবারই সাংবাদিকদের জানিয়েছিলেন বেঙ্গালুরু দলের কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি বলেন, চিকিৎসার জন্য খুব শীঘ্রই দেশে ফিরে যাবেন টপিল। তবে টপলির পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ওয়েনি পার্নেলকে দলে নেওয়া হল বলে জানান  কোচ সঞ্জয় বাঙ্গার।

বিশেষ সূত্রের খবর, টপিলের পরিবর্তে যাঁকে নেওয়া কথা ভাবা হয়েছিল সেই দুষ্মন্ত চামিরাকেই প্রথমে প্রস্তাব দেওয়া হলে চামিরা আরসিবি কর্তাদের জানিয়ে দিয়েছেন তিনি আরিসিবির হয়ে খেলতে আগ্রহী নন। এরপরই পার্নেলের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং সে খেলতে রাজি হওয়ায় তাঁকেই দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিম সূত্রে খবর, আগামী ১৪ এপ্রিল শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিতে চলেছেন হ্যাজালউডও।

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি