চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আট গোলের থ্রিলার, পরাজিত মেসির মায়ামি

নিজস্ব প্রতিনিধি: তিনি GOAT, অর্থাৎ গ্রেটেস্ট অফ অলটাইম। আজ তিনিও হতাশ। দৃশ্যটা ছিল এমন,  শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমের দিকে চললেন লিওনেল মেসি। কোনওদিকে নজর নেই, একেবারে নিজের মতো করে সেই চলা। যত দ্রুত হাঁটা যায় তত তাড়াতারি হেঁটে মেসি চলে গেলেন ড্রেসিংরুমে। চোখেমুখে হতাশা স্পষ্ট। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলানো কিংবা শুভেচ্ছা বিনিময়ও করেননি। আসলে টানা দ্বিতীয় ম্যাচে গোল পাননি মেসি। সেটাই সম্ভবত হতাশ করেছে মেসিকে। সে বিষয়ে স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও দলের হার যে তাঁকে বিপর্যস্ত করে তুলেছে তা এক প্রকাশ পরিষ্কার। মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ ১ অক্টোবর অনুষ্ঠিত হল মেজর লিগ সকারের (এমএলএস)। সেই ম্যাচে মায়ামিকে ৫-৩ গোলে হারিয়েছে শিকাগো ফায়ার। এর ফলে ২০১৭ সালের পর এই প্রথম এমএলএসের প্লেঅফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। পরাজয়ের ফলে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়নের রাস্তা হল সহজ। এবার তারা নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়া সংগ্রহ করেছে ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫এর বেশি পয়েন্ট হবে না।

প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে ছিল মায়ামি। ১১, ৩১ ও ৪৩ মিনিটে শিকাগোর হয়ে গোল করেন ডিআভিলা, জোনাথন ডিন ও রোমিনিগুয়ে কৌয়ামে। অন্যসিকে মায়ামির হয়ে ৩৯ মিনিটের মাথায় গোল করেন রোমান আভিলেস। বিরতির পর লুই সুয়ারেজের জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে গোল করেন উরুগুয়ে কিংবদন্তি। কিন্তু ৮০ মিনিটে জাস্টিন রেনল্ডসের গোল এবং এর ৩ মিনিট পর ব্রায়ান গুতিরেজের দূর্দান্ত গোলে জয় ছিনিয়ে নেয় শিকাগো।

প্রথমার্ধে মেসি চেষ্টা করেছিলেন। তাঁর একটি শট পোস্টে লাগে। পেয়েছিলেন দুটি দুটি ফ্রি কিকও। কিন্তু কাজে লাগাতে পারেননি। কার্যত হারের দায় নিজের কাঁধে তুলে নিয়ে মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘প্রথমার্ধে যেভাবে খেলতে চেয়েছি, সেই পরিকল্পনা কাজে লাগেনি। এই হারের দায় সম্পূর্ণভাবে আমার।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ