IPL-2023: রোহিতকে বিশ্রামের পরামর্শ দিলেন গাভাসকর

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ একেবারেই ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপটেন রোহিত শর্মা। গত ম্যাচেই পাঁচবারের চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারতে হয়েছে হার্দিকদের কাছে। সেই ম্যাচেও মাত্র ২ রান করেছেন হিটম্যান। তাই এবার তাঁর এই পারফরম্যান্স দেখে একেবারেই হতাশ প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাভাসকর। এবং ফর্ম ফিরে পেতে রোহিতকে তিনি বেশ কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

এই বিষয়ে গাভাসকর বলেন, সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সেই টুর্নামেন্টে ভারত ব্যাটিং-লাইনে অনেকটাই নির্ভর করবে রোহিতের পারফরম্যান্সের ওপর। কাজেই ওই টুর্নামেন্টকে পাখির চোখ করে রোহিতের এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। না হলে ভারতীয় দল সমস্যার মুখোমুখি হবে বলেও জানালেন গাভাস্কর।

শুধু রোহিত শর্মার ফর্ম নিয়েই গাভাস্কর যে চিন্তায় রয়েছেন তা নয়, তাঁর মতে চলতি আইপিএল-এ গোটা মুম্বই দলের ব্যাটিং-এর পারফরম্যান্স নিয়েও তিনি যথেষ্ট হতাশ। তাঁর মতে, বাকি ম্যাচগুলিতে মুম্বই দলকে ভালো ফল করতে গেলে ব্যাটিং লাইনে পরিবর্তন করা দরকার। না হলে ভালো পারফরম্যান্স করা সম্ভব নয়।

আরও জানতে পড়ুন: প্রথম ম্যাচে হারের বদলা দ্বিতীয় ম্যাচে নিতে মরিয়া বিরাটরা

এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর আরও বলেন, মুম্বই দলের চলতি আইপিএল-এর শুরু থেকেই পারফরম্যান্স ছিল যথেষ্ট হতাশাজনক। সব বিভাগেই দলটির ঘাটতি রয়েছে। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও সেই উচ্চতায় নিজেদের তুলে ধরতে পারছেন না। 

তাঁর মতে, এখন লিগ টেবিলের যা অবস্থা তাতে বাকি ম্যাচগুলিতে জিততে পারলে একটা ভালো পজিশন-এ থাকবে। আর শেষ চারে পৌঁছতে গেলে অবিশ্বাস্য পারফরম্যান্স করতে হবে দলের প্রতিটি সদস্যকে। না হলে সেই স্বপ্ন চলতি আইপিএল-এ রোহিত বিগ্রেডের কাছে বাস্তবায়িত হবে না।

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার