নাইটদের উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে হার্দিকের গুজরাত

গুজরাতের হয়ে বিজয় শঙ্কর ২৪ বলে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেদের চেনা মাঠ ইডেনে মুখ থুবড়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটাররা লড়াইয়ের মতো রান তুললেও বোলাররা চরম ব্যর্থ হলেন। যার ফলে ১৩ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে নিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। হার্দিকের দলের বিজয় শঙ্কর ২৪ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এদিন জয়ের ফলে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এলো হার্দিক বাহিনী।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজ ও আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে সাত উইকেটে ১৭৯ রান তুলেছিল নাইটরা। জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা খারাপ করেননি গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। বৃষ্টির আশঙ্কায় শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দিয়েছিলেন দুজনে। তবে চেনা মাঠে খুব একটা স্বস্তিতে ব্যাট করতে পারছিলেন না ঋদ্ধি। শেষ পর্যন্ত পঞ্চম ওভারের প্রথম বলে ১০ রানে সাজঘরে ফেরেন তিনি। এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন গিল ও গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন তাঁরা। হার্দিক পাণ্ড্যকে (২০ বলে ২৬) ফিরিয়ে জুটি ভাঙেন হরষিত রানা। দুর্দান্ত খেলতে থাকা শুভমন গিল (৩৫ বলে ৪৯) অর্ধশতরানের মুখেই সুনীল নারাইনের বলে ফিরে যান।

আচমকাই পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাত। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে সেই চাপ কাটান বিজয় শঙ্কর ও ডেভিড মিলার। বিজয় প্রথম দিকে ক্রিজ আঁকড়ে থাকলেও পরে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। মিলারও রুদ্রমূর্তি ধারণ করেন। আর দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ের ফলে ক্রমশই জয় হাতছাড়া হতে থাকে নাইট শিবিরের। শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই নাইটদের বিরুদ্ধে জয় তুলে নেয় হার্দিকের ছেলেরা। বিজয় শঙ্কর ২৪ বলে ৫১ এবং ডেভিড মিলার ১৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?