IPL-2023: ওয়ার্নার-রাহুলের কাছে কেকআর ব্যাটারকে শেখার পরামর্শ হরভজনের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামবে ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্স-এর ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারকে দিল্লি অধিনায়ক ওয়ার্নার এবং লকনউ অধিনায়ক রাহুলের কাছে শেখার নির্দেশ দিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার হরভজন সিং।

প্রাক্তন জাতীয় ক্রিকেটার হরভজন সিং ভেঙ্কটেশ আইয়ার সম্বন্ধে বলেন, ভেঙ্কটেশ চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আজ থেকে ১৫ বছর আগে ব্র্যান্ডন ম্যাককালাম এই দলেরই হয়ে সেঞ্চুরি করেছিলেন। ভেঙ্কটেশ একটা ম্যাচ বাদ দিয়ে বাকি ম্যাচগুলিতে যেভাবে তাড়াতাড়ি আউট হয়েছেন তাঁরও সমালোচনা করেছেন ভাজ্জি।

উদাহরণস্বরূপ হরভজন সিং আরও বলেন, ভেঙ্কটেশের উচিত ডেভিড ওয়ার্নার এবং কেএল রাহুলকে দেখো। ওঁরা দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। প্রয়োজনে ওঁদের কাছ থেকে পরামর্শ নাও। আলোচনা করো। দেখবে উপায় ঠিক বের হবে।

আরও জানতে পড়ুন: রোহিত, ধোনির পাশাপাশি বিরাটের পছন্দের তালিকায় স্থান পেয়েছেন অনেকেই

এরপর হরভজনের কণ্ঠে প্রশংসা শোনা গেল পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ানেরও। তিনি বলেন চলতি আইপিএল-এ চোট পাওয়ার আগে ধাওয়ান যেভাবে ব্যাট করছিল তা দেখেও অনেক কিছু শেখার আছে। ও একাই পাঞ্জাব দলটাকে টেনে যাচ্ছিল। এটা অবশ্যই একটা প্রশংসার প্রাপ্য। এবং সবচেয়ে বড় কথা যেভাবে ও দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে সমন্বয় সাধণ করার চেষ্টা করছে তাতে ধাওয়ান অবশ্যই প্রশংসার দাবি রাখে। ওঁর এই পেপ টক-ই উজ্জিবীত হয়ে মাঠে লড়াই করবে পাঞ্জাব খেলোয়াড়রা এটা আমার বিশ্বাস। তবে এটাও ঠিক নয়, কোনও ক্রিকেটার সব সময় একাই তাঁর দলকে টেনে নিয়ে যাবেন।

এখন দেখা যাক হরভজনের পরামর্শ দিল্লি ম্যাচের আগে কতটা উজ্জিবীত করতে পারে নাইট ব্যাটার ভেঙ্কটেশ আইয়ারকে তা সময়ই বলবে।  

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে