চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: বিগত আইপিএল-এর ফাইনালেও রান ও উইকেটে সেরা চেন্নাই

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরের আইপিএল-এর ফাইনাল ম্যাচ শুরু হতে আর মাত্র একটি ঘণ্টা বাকি। তারপরই ঢাকে কাঠি পড়ে যাবে ফাইনাল ম্যাচের। সেই ম্যাচের আগে একবার দেখে নিন ফাইনালে রান ও বেশি উইকেট কোন দল নিয়েছে।

এখনও অবধি আইপিএল-এর ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ডটি অক্ষুণ্ণ আছে সুরেশ রায়নার দখলে। চেন্নাইয়ের হয়ে ২০১২ সালে এই রেকর্ড গড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেবার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন রায়না। তবে আটটি আইপিএল-এর ফাইনালে রায়নার সংগ্রহ ছিল ২৪৯। রায়নার পরে আছেন শেন ওয়াটশন। তাঁর সর্বোচ্চ রানের নিরিখে রায়ানাকে পিছনে ফেললেও, মোট রানের ক্ষেত্রে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ওয়াটশনের সর্বোচ্চ রান ১১৭। এবং ফাইনালে মোট রান ২৩৬। ওয়াটসনের পরেই রয়েছেন রোহিত শর্মা। ফাইনালে তাঁর সর্বোচ্চ রান ৬৮। এবং মোট রান ১৮৩। রোহিতের পরে রয়েছেন মুরলি বিজয়। তিনি ফাইনালে সর্বোচ্চ রান করেন ৯৫। মোট রান করেন ১৮১। মুরলি বিজয়ের পরেই রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফাইনালে তাঁর সর্বোচ্চ রান ৬৩। এবং আইপিএল-এর আসরে মোট রান করেছিলেন ১৮০। মাহির পরে রয়েছে কাইরন পোলার্ড। ফাইনালে তাঁর সর্বোচ্চ ৬০ রান। আইপিএল-এ তাঁর সংগ্রহ ছিল ১৮০ রান।

আরও জানতে পড়ুন: মালয়েশিয়া মাস্টার্স ওপেন খেতাব জয় প্রণয়ের

ব্যাটিং-এর মতো বোলিং-এর ক্ষেত্রেও রেকর্ড রয়েছে চেন্নাই সুপার কিংসের। বল হাতে ২০১১ থেকে ২০২১ সাল অবধি সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্র্যাভো। ৭টি ফাইনাল খেলেছেন ১০টি উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন তিনি।

ব্র্যাভোর পরে রয়েছেন মিচেল জনসন। তাঁর দখলে রয়েছে ৭টি উইকেট। তারপরে রয়েছেন অ্যালবি মরকেল। তিনি নিয়েছেন ৬ উইকেট। তারপরে শার্দূল ঠাকুরও ৬টি উইকেট দখল করেছেন এবং সবশেষে রয়েছেন মালিঙ্গা। তাঁর দখলে রয়েছে পাঁচটি উইকেট।

রবিবারের ফাইনালে কি নতুন কোনও রেকর্ড গড়ে ঋতুরাজ পাথিয়ারানা ভাঙতে পারবেন রায়না কিংবা ব্র্যাভোর রেকর্ড, অবশ্য তা সময়ই বলবে।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ