IPL-2023-শাকিব না থাকায় ভুগতে হবে নাইটদের: ইরফান পাঠান

Share:

নিজস্ব প্রতিনিধি :  ২০২৩-এর আইপিএল (IPL)-এর আসরে নাইটদের হয়ে খেলতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটার শাকিব-আল-হাসান। তাঁকে নিয়ে দীর্ঘ টালবাহানার পর বিসিবি জানিয়ে শাকিবকে তাঁরা আইপিএল-এ খেলার অনুমতি দেবে না। কেননা আয়ারল্যান্ডের দেশের মাটিতে টেস্ট খেলতে হবে। আর এই ব্যাপারেই বৃহস্পতিবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান বলেন শাকিব না থাকায় খতি হল নাইটদের।

ইরফানের মতে, এই বছর একে তো নাইটরা চোটের কারণে পেল না শ্রেয়স আইয়ারকে। শ্রেয়স না থাকাতে ব্যাটিং লাইন আপের অনেক ক্ষতি হয়েছে এটা যেমন মানতে হবে, ঠিক তেমনই, শাকিব না থাকাতে দলের মিডল অর্ডারে অনেক ক্ষতি হল। কেননা নাইটদের দলে এই মুহূর্তে ভালো কোনও মিডল অর্ডার ব্যাটসম্যান নেই। সেই জায়গাটাতে শাকিব দলে থাকলে অনেক সুবিধা হত।

পাঠান আরও বলেন, শাকিব শুধু ব্যাটিংয়েই দলকে নির্ভরতা দেন না, বল হাতেও অনেক গুরুত্বপূর্ণ সময়ে দলের সম্পদ হয়ে ওঠেন। কাজেই শাকিব না খাকাটা কতবড় ক্ষতি হল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কেকআর টিম ম্যানেজমেন্ট।

আরও জানতে পড়ুন: ব্রাজিল নয়, শীর্ষে আর্জেন্টিনাhttps://www.live.eimuhurte.com/sports/fifa-published-rank-sheet/

তবে শ্রেয়স-এর পরিবর্তে যাঁকে দলে নেওয়া হয়েছে সেই ব্রিটিশ ক্রিকেটার জেসন রয় এখন যত তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন ততই মঙ্গল। কেননা তৃতীয় ম্যাচের পরেই জেসন হয়তো নাইটদের জার্সি গায়ে মাঠে নামবেন। তার আগে তিনটি ম্যাচ নীতিশ রানারা খেলে ফেলবে। সেই জায়গায় শাকিব থাকলে আপাতত চাপ কম হত জেসন-এর। এখন জেসনকে  দলে যোগ দিয়েই ব্যাট হাতে জ্বলে উঠতে হবে না হলে কিন্তু কপালে দুঃখ আছে নাইটদের এমনই মত পোষণ করেছেন বহু প্রাক্তন ক্রিকেটারদের।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…