ব্যাটিং বিপর্যয়ে বেঙ্গালুরু, জিততে লোকেশ রাহুলদের চাই ১২৭ রান

বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ফাপ ডু প্লেসি (৪০ বলে ৪৪)।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক ফাপ ডু প্লেসি আর বিরাট কোহলি ছাড়া দলের আর কোনও ব্যাটার বড় রান পাননি। যার ফলে প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে ডু প্লেসিরআ।  

সোমবার রাতে অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাপ ডু প্লেসি। পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা লখনউয়ের বিরুদ্ধে শুরু থেকেই সতর্কভাবে ব্যাট করতে থাকেন বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি ও ডু প্লেসি। উইকেট না পেয়ে ধৈর্য্যচ্রূতি ঘটতে থাকে লখনউয়ের বোলারদের। অবশেষে নবম ওভারের শেষ বলে কোহলিকে (৩০ বলে ৩১) ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন রবি বিষ্ণোই। আর তার পরেই আচমকা বিপর্যয়ের মুখোমুখি হয় আরসিবি। তিন নম্বরে ব্যাট করতে আসা অনুজ রাওয়াত (৯) কৃষ্ণাপ্পা গৌথামের বলে সাজঘরে ফেরেন।

মারকুটে খেলোয়াড় হিসেবে পরিচিত গ্নেন ম্যাক্সওয়েলকে বিধ্বংসী হয়ে ওঠার সুযোগ দেননি রবি বিষ্ণোই। একটি নিরীহ বল আড়াআড়ি খেলতে গিয়ে লেগ বিফোর উইকেটে হয়ে ফিরে যান অজি ব্যাটার (৪)। ১৫ তম ওভারে বল করতে এসে সুযশ প্রভুদেশাইকে (৬) ফেরান অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র। একদিকে দাঁড়িয়ে একের পর এক সতীর্থের আসা-যাওয়া দেখতে থাকেন আরসিবি অধিনায়ক ফাপ ডু প্লেসি। ১৫ তম ওভারেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। ক্রমশই বৃষ্টির ঝাঁজ বাড়তে থাকে। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন দুই আম্পায়ার। খেলা বন্ধের সময় আরসিবির রান ছিল চার উইকেটে ৯৩। বৃষ্টি থামার পর খেলা শুরুর খানিক ক্ষণের মধ্যে ডু প্লেসিকে (৪০ বলে ৪৪) সাজঘরে ফিরিয়ে দেন অমিত মিশ্র। খানিক বাদে নাভিন উল হকের বলে ফেরেন মহীপাল লোমরর (৩)। দীনেশ কার্তিক (১৬) তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে যান। শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে কর্ণ শর্মা (২) ও মহম্মদ সিরাজকে (০) ফেরান নাভিন উল হক। শেষ পর্যন্ত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২৬ রান তোলে বেঙ্গালুরু। ওয়ানিন্দু হাসরাঙ্গা (৮) ও জোশ হ্যাজেলউড (১) অপরাজিত থাকেন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১