IPL-2023: দিল্লিকে ৩১ রানে হারিয়ে ম্যাচ জিতল শিখর ধাওয়ানের পাঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাঞ্জাব ৩১ রানে হারাল দিল্লি ক্যাপিটালসকে। পাঞ্জাবের হয়ে শতরান পূর্ণ করলেন প্রভিশিমরণ সিং। এবং পাঞ্জাবের হয়ে বল হাতে দিল্লিকে একাই শেষ করে দিলেন হরপ্রীত বারার। নিলেন চারটি উইকেট।

শনিবার দিল্লির বিপক্ষে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ ছিল দিল্লি ক্যাপিটালস। যারা এই মুহূর্তে লিগ টেবিলের সবচেয়ে নীচে অবস্থান করছে। প্লে অফে যেতে গেলে শিখর ধাওয়ানের দলকে এখন প্রতি ম্যাচেই বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নিতে হবে। তাই দিল্লিকেও সমান গুরুত্ব দিয়েই দেখেছিলেন ধাওয়ান বাহিনী। তাঁদের একটাই লক্ষ্য ছিল পচা শামুকে যাতে পা না কাটে। যাক তা আর হয়নি।

ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ১৬৮ রানের টার্গেট দেয় দিল্লিকে। পাঞ্জাবের হয়ে শনিবার দুরন্ত শতরান করেন প্রভিশিমরন সিং নামের এক তরুণ ব্যাটসম্যান।৬৫ বলে ১০৩ রান করেন তিনি। চলতি আইপিএল-এ পাঞ্জাব দলে শিখর ধাওয়ানের পর ধারাবাহিকভাবে ভালো খেলছিলেন এই ব্যাটসম্যানটি। শনিবার তাঁর শতরানে ছিল ১০টি চার ও ৬টি ছয়। ব্যর্থ হলেন অধিনায়ক শিখর। যার ফলে পাঞ্জাবের রান আর বেশি বাড়ল না।

প্রভিশিমরন ছাড়া আর কোনও ব্যাটসম্যানই কিন্তু সেইভাবে রান পেলেন না। তবু তারই মধ্যে কারেন ২০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেন পাঞ্জাব দলের। টিমটা যেহেতু দিল্লি তাই এ যাত্রায় শনিবার ম্যাচটা হারের হাত থেকে বেঁচে গেলেন ধাওয়ান বাহিনী। না হলে হয়তো তাঁদের কপালে দুঃখ ছিল।

যাইহোক  ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ ভালোই শুরু করেছিলেন সৌরভ-পন্টিংয়ের ব্যাটসম্যানরা। দলের হয়ে ওপেনার ওয়ার্নার ২৭ বলে নিজের অর্ধ্বশতরান পূর্ণ করে ফেলেন। সল্ট করেন ২১ রান। ওয়ার্নার যদি শেষ অবধি ক্রিজে থাকতেন তাহলে হয়তো এই ম্যাচে দিল্লি জয় পেতেই পারত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এরপর শেষ বেলায় এসে কিছুটা দিল্লিকে টানার চেষ্টা করেছিলেন দুবে। কিন্তু ১৬ রান করে ইলিস-এর বলে সে আউট হতেই ম্যাচে হাতের মুঠোয় চলে আসে পাঞ্জাবের। পাঞ্জাবের হয়ে হরপ্রীত বারার বল হাতে চারটি উইকেট দখল করেন। ইলিস ও চাহার নেন দুটি উইকেট। ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার আরও একধাপ রাস্তা এগোল পাঞ্জাব। এখন দেখা যাক শেষ পর্যন্ত বাকি ম্যাচগুলি জিতে তারা প্লে অফে যেতে পারে কি না তা সময়ই বলবে।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের