IPL-2023: রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে ৪ উইকেটে হারাল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল শুক্রবার মোহালিতে রাজস্থান রয়্যাল উইকেটে ৪ উইকেটে হারাল পাঞ্জাব কিংসকে। ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার আশা টিকিয়ে রাখল সঞ্জু স্যামসনের দল।

প্লে-অফে যাওয়ার হাতছানি ছিল দুই দলের কাছেই। কাজেই গ্রুপ লিগের শেষ ম্যাচে জেতাটা অত্যন্ত জরুরি ছিল। সেই ম্যাচে পাঞ্জাব ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ১৮৮ রানের টার্গেট দেয় রাজস্থানকে। এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে সেইভাবে  জ্বলে উঠতে পারলেন না পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। ব্যর্থ হলেন আর এক ওপেনার প্রভশিমরন সিং-ও। এই তালিকায় শুধু দুইজন-ই নন, আছেন লিভিংস্টোন থেকে টাইডে সকলেই।

তবু তারই মাঝে কারেন, জ্যোতিষ ও শাহরুখ যথাক্রমে ৪৯, ৪৪, ৪১ রান না করলে ঘরের মাঠে পাঞ্জাবকে লজ্জার সামনে পড়তে হত। কিন্তু তা হয়নি এই ত্রয়ী ব্যাটারের সৌজন্যে।

বল হাতে পাঞ্জাবকে শুক্রবার একাই শেষ করে দিলেন সাইনি। চার ওভার বল করে ৪০ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। বাকি দুটি উইকেট নেন বোল্ট ও জাম্পা। কোনও উইকেট পেলেন না যজুবেন্দ্র চাহাল।

১৮৮ রান টার্গেট খুব একটা কম রান নয়, তবুও যে দলে যশস্বী জয়সওয়াল, বাটলার-এর মতো ছন্দে থাকা ব্যাটসম্যান রয়েছেন তাঁদের কাছে রানটা অনেকটাই হয়তো সহজ ছিল। কিন্তু হলে কি হবে বাটলার ফিরলেন কোনও রান না করেই। একই অবস্থা সঞ্জুরও। তবে শূণ্য রানে আউট হননি। তাঁর সংগ্রহ মাত্র দুটি রান।

এরপর রাজস্থানকে টেনে নিয়ে যেতে থাকেন যশস্বী ও দেবদূত। এই জুটিতেই রাজস্থান পার করে ১০০ রানের গণ্ডি। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারল না এই জুটি। যশস্বী ৩৬ বলে ৫০ এবং দেবদূত ৩০ বলে ৫১ রান করে এইলিস ও অর্শদীপের বলে সাজঘরে ফেরেন।

এবার ব্যাট হাতে ক্রিজে আসেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডেভিড হেটমেয়ার ও রায়ান পরাগ। ম্যাচ তখনও ফিফটি-ফিফটি। সেখান থেকেই রাজস্থানের এই দুই ব্যাটার ঝড়ো ইনিংস খেলে রাজস্থানকে পৌঁছে দেন জয়ের দোরগড়ায়। ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে হেটমেয়ার পরাগ দুইজনে সাজঘরে ফিরলেন। তখন রাজস্থানের ম্যাচ জেতার জন্য দরকার ছিল ৭ বলে ৯ রান। সেখান থেকেই রাজস্থানকে জয়ের মুখ দেখান জুরুলে।

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক