IPL-2023: বেঙ্গালুরুর বোলিং-এর কাছে ধরাশায়ী হয়ে ১১২ রানে হার রাজস্থানের

Share:

নিজস্ব প্রতিনিধি: হ্যাঁ এটাই ক্রিকেট। না হলে ১৭২ রান তাড়া করতে নেমে এইরকমভাবে পর্যুদস্ত ম্যাচ হারতে হত না রাজস্থান রয়্যালসকে। কিন্তু তাই হল রবিবার বিকেলে। চলতি আইপিএল-এর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটল রাজস্থান-বেঙ্গালুরু ম্যাচে। ১০ ওভার কাটতে না কাটতে সাত সাতজন ব্যাটসম্যান ফিরলেন প্যাভিলয়নে। আর ১০ ওভার ৩ বলে সকলেই আউট। স্কোরবোর্ডে রান তখনও ৫৯। ফলে  বিরাটের দল ১১২ রানে রাজস্থান রয়্যালকে হারিয়ে প্লে-অফে যাওয়ার রাস্তা আরও পরিষ্কার করে ফেলল রবিবার বিকেলে।

বেঙ্গালুরুর দেওয়া ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে যে রাজস্থান ব্যাটাররা এই পরিস্থিতির মুখোমুখি হবেন তা হয়েতা কেবল স্বয়ং ঈশ্বরই জানতেন। না হলে চলতি আইপিএল-এ ছন্দে থাকা যশস্বী ও বাটলারকে শূণ্য রানে ফিরিয়ে দিয়ে সিরাজ ও পার্নেল বুঝিয়ে দিয়েছিলেন রবিবারের দিনটা তাঁদেরই হতে চলেছে।

শুধু এই দুজনই নন, একে একে রাজস্থানের সব ব্যাটাসম্যানরাই ব্যর্থের তালিকায় নাম লেখালেন। বাদ শুধু হেটমেয়ার। তাঁর ব্যাট থেকেই এল মূল্যবান ৩৫টি রান। রাজস্থান ব্যাটসম্যানদের প্যাভিলয়নে ফেরার বহর দেখে মনে হচ্ছিল এই দলটা কি করে একটা সময় লিগ টেবিলের সবচেয়ে ওপরে ছিল। যে দল মাত্র ৬০ রান করতে না করতেই ৮ জন ব্যাটসম্যান আউট হয়ে প্যাভিলয়নে ফেরেন, তারা কি না স্বপ্ন দেখে আইপিএল-এর প্লে-অফে যাওয়ার। শেষ পর্যন্ত ৫৯ রানেই অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।

বেঙ্গালুরুর হয়ে রবিবার দুর্দান্ত বোলিং করেন পার্নেল। মাত্র ৩ ওভার বল করে ১০ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন তিনি। বাকিদের মধ্যে সিরাজ ১টি, ব্র্যাশওয়েল ২টি, করণ শর্মা ২টি এবং ম্যাক্সওয়েল ১টি উইকেট দখল করেন।

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

ফের বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম