IPL-2023-দিল্লির বিপক্ষে রাজস্থানকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল(IPL)-এর আসরে শনিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস (RAJASTHAN ROYALS) গুয়াহাটি স্টেডিয়ামে খেলবে দিল্লি ক্যাপিটালস (DELHI CAPITALS)-এর বিপক্ষে। এই ম্যাচে দুই পক্ষই কিন্তু একটি ম্যাচে হেরে বসে আছে। কাজেই শনিবারের ম্যাচটি অন্তত্য গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।

রাজস্থান প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বড় রানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনদের কিন্তু ম্যাচ হারতে হয়েছে পাঞ্জাবের কাছে। অন্য দিকে দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচে কেএল রাহুলদের কাছে পরাজিত হয়েছে।

শনিবার মাঠে নামার আগে দুই দলের ব্যাটিং লাইন আপের পারফরম্যান্স যদি একটু ঘেটে দেখা যায়, তাহলে দেখা যাবে প্রথম ম্যাচে দিল্লির হয়ে একমাত্র ডেভিড ওয়ার্নার ছাড়া আর কেউই সেভাবে নজর কাড়তে পারেনি। দ্বিতীয় ম্যাচে হার্দিকদের বিপক্ষে দলের সর্বোচ্চ রান কিন্তু এসেছে ওয়ার্নারের ব্যাট থেকেই। অবশ্য গুজরাটের বিপক্ষে ওয়ার্নারের পর দ্বিতীয় সর্বোচ্চ এসেছে অক্ষর প্যাটেলের ব্যাট থেকে। কাজেই ওয়ার্নার ছাড়া এই মুহূর্তে দিল্লির ব্যাটিং লাইন আপ সেইভাবে নজর কাড়তে এটা বলাই যায়।

ব্যাটিং-এর পাশাপাশি যদি বোলিং বিভাগের দিকে নজর রাখা যায়, তাহলে দেখা যাবে একমাত্র খলিল আহমেদ ছাড়া বাকি সবাই কিন্তু ব্যর্থ হয়েছেন। এমনকী সেই তালিকায় আছেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। যাঁদের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

অন্য দিকে, সঞ্জু স্যামসন-এর রাজস্থান রয়্যাল-এর দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে এই দলটি প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে এবং পাঞ্জাব-এর বিপক্ষে বড় টার্গেট খাড়া করেছিল। প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে তাদের তীরে এসে তরী ডুবেছে। ব্যাটিং-এ লাইনে টপ অর্ডারে তিন ব্যাটার যশস্বী, কেএল রাহুল, জস বাটলার ছন্দে রয়েছে। দ্বিতীয় ম্যাচে বাটলার ব্যর্থ হয়েছেন ঠিক কথাই, সেক্ষেত্রে দলকে টেনেছেন সঞ্জু এবং হেটমার। সুতরাং দিল্লির থেকে ব্যাটিং লাইন আপ অনেকটাই শক্তিশালী রাজস্থানের। বোলিং বিভাগে যে এই দল অন্য দলগুলির থেকে কয়েক কদম এগিয়ে রয়েছে এই কথা বলা যেতেই পারে। কেননা যে দলে ট্রেন্ট বোল্ট, চাহাল, অশ্বিনের বোলার থাকেন, সেই দল যে কোনও সময়ই ভেলকি দেখাতে পারে।

সুতরাং শনিবারের প্রথম ম্যাচে বিশেষজ্ঞরা কিন্তু বেশ কয়েক কদম এগিয়ে রেখেছেন  রাজস্থানকেই।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌