IPL-2023: দিল্লির বিরদ্ধে বড় ব্যবধানে জিতেই প্লে-অফে যেতে চায় পাঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জিতেই প্লে-অফে জায়গা পাকা করে ফেলতে মরিয়া শিখর ধাওয়ানের দল।

দিল্লি এই মুহূর্তে চলতি আইপিএল থেকে আগেই বিদায় নিয়েছে। কাজেই ডেভিড ওয়ার্নারের কাছে এই ম্যাচের গুরুত্ব নেই বললেই চলে। তবে গুরুত্বটা রয়েছে পাঞ্জাবের কাছে। বুধবার যদি দিল্লিকে হারাতে পারে শিখর ধাওয়ানরা তাহলে লিগ টেবিলের অনেকটাই ওপরে উঠে যাবে তাঁরা। তবে প্লে-অফে যাওয়া নিশ্চিত করতে গেলে ম্যাচ জেতার পাশাপাশি ধাওয়ানদের লক্ষ্য রাখতে হবে রান রেটের দিকেও।

আরও জানতে পড়ুন: কামিন্সকে তুলে নিয়ে দলবদলের সেরা চমক বাগান শিবিরের

কেননা পাঞ্জাব গ্রুপে তাদের শেষ ম্যাচটা খেলবে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে। বুধবারের ম্যাচ জিতলে শিখর ধাওয়ানদের পয়েন্ট হবে ১৪। আর শেষ ম্যাচে যদি রাজস্থানকে হারাতে পারে, তাহলে শিখরদের প্লে-অফে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। এবং শিখররা প্লে অফে গেলে কপাল পুড়তে পারে বিরাট কোহলিদের। কেননা বিরাটদের এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা ১২। বাকি রয়েছে একটা ম্যাচ। সেই ম্যাচ জিতলেও বিরাটদের পয়েন্ট সংখ্যা হবে ১৪। কিন্তু শেষ দুটি ম্যাচে যদি পাঞ্জাব জেতে তাহলে তারা কখনই টপকাতে পারবে না শিখর ধাওয়ানদের। ফলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে তাঁদের।

প্রথম ম্যাচে দিল্লিকে ৩১ রানে হারিয়েছিল পাঞ্জাব। এবার দিল্লির কাছে বদলার একটা সুযোগ রয়েছে। তবে যেহেতু ওয়ার্নারের দলের আর জেতা-হারা কোনও ফ্যাক্টর করবে না তাই হয়তো তারা সর্বশক্তি দিয়ে মাঠে নাও নামতে পারে। তবে সূত্রের খবর, দিল্লির কাছে ম্যাচের গুরুত্ব না থাকলেও, তারা সর্বশক্তি দিয়েই অন্য ম্যাচগুলির মতো পাঞ্জাবের বিরুদ্ধেও লড়াই করবে।

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক