IPL-2023-শিখর ধাওয়ানের ফর্মই চিন্তায় রাখছে গুজরাটকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর আসরে বৃহস্পতিবার লড়াই হবে পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যে। প্রথম দিকে লিগ টেবিলে ওপরের দিকে থাকলেও বর্তমানে গুজরাট অবস্থান করছে চার নম্বর স্থানে।পাঞ্জাবের অবস্থান রয়েছে ছয় নম্বর স্থানে। আগের ম্যাচে ঘরের মাঠে গুজরাটকে হারের মুখ দেখতে কেকেআর-এর বিপক্ষে। তার একটাই কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে শেষ মুহূর্তে হার্দিকের দল থেকে বাদ পড়াটাই গুজরাটকে পিছনে দিয়েছিল। বৃহস্পতিবার হার্দিক খেলবেন না তা এখনও পরিষ্কার নয়।তবে যদি হার্দিক না খেলেন সেক্ষেত্রে আবার ম্যাচে অ্যাডভান্টেজে থাকবে শিখর ধাওয়ানরা।

চলতি আইপিএল-এর আসরে গুজরাট তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে, ঠিক কথাই, কিন্তু ব্যাটে রান নেই দলনেতা হার্দিকের। প্রথম দুটি ম্যাচে তিনি ব্যাট হাতে মাঠে নামলেও তাঁর ঝুলিতে রয়েছে মাত্র ১১ রান। যা হার্দিকের কাছ থেকে একেবারেই প্রাপ্য নয়। গুজরাট দলের ব্যাটিং-লাইনে ছন্দে বলতে রয়েছেন শুভমন ও নবাগত সুধাশরন। শুভমন-এর সংগ্রহ তিন ম্যাচে ১১৬ রান। অন্য দিকে সুধাশরন-এর ঝুলিতে রয়েছে ১৬৫ রান।বাকিরা একেবারেই ব্যর্থ হয়েছেন। অবশ্য আগের ম্যাচে কেকেআর বিপক্ষে ভি শঙ্কর রানে ফিরেছেন ঠিক কথাই, কিন্তু তাঁর ওপরই এখনই এতটা ভরসা করতে নারাজ গুজরাট দল।

অন্য দিকে শিখর ধাওয়ানরাও তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতলেও আগের ম্যাচে তাঁদের হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। যা কিন্তু পাঞ্জাব দলকে অনেকটাই ধাক্কা দিয়েছে। পাঞ্জাব দলেও ব্যাটিং-এ একমাত্র ছন্দে দেখা যাচ্ছে দলনেতা শিখর ধাওয়ানকে। হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১ রানের জন্য শতরান পাননি ভারতীয় ক্রিকেটের ছোটা গব্বর। শিখর ছাড়া কিছুটা ভরসা যোগাচ্ছেন রাজাপক্ষ ও প্রবিশরন সং। বাকিরা আয়ারাম আর গয়ারামের তালিকায়। বোলার হিসেবে নজর কেড়েছেন অর্শদীপ সিং ও ইলিশ ছাড়া কাউকেই চোখে পড়ছে না। সুতরাং বৃহস্পতিবারের ম্যাচটা দুই দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। তবে অবশ্য নজরে থাকবে হার্দিকের খেলা না খেল আর শিখর ধাওয়ানের ব্যাটিং ওপর।

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

দিল্লিতে ইন্ডিয়া জোটের সভার নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার পুলিশকর্মী, নজরদারিতে ২৫০ ক্যামেরা

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই