সৌরভের দিল্লিকে গুঁড়িয়ে ফের শীর্ষে কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: কলকাতার রানের পাহাড়ে চাপা পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। সুনীল নারাইন ও অঙ্গকৃশ রঘুবংশীদের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করে ২৭২ রান তুলেছিল কলকাতা। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয সর্বোচ্চ রান। ওই পাহাড়সম রান তাড়া করতে নেমে ১৭.২ ওভারে মাত্র ১৬৬ রানে গুটিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক ঋষভ পন্থ আর ত্রিস্তান স্টাবসই খানিকটা লড়াই করলেন। দিল্লির বাকি ব্যাটাররা চরম ব্যর্থ। টানা তিন ম্যাচে জয় এবং নেট রান রেটের সুবাদে রাজস্থানকে টপকে ফের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেলেন শ্রেয়স আইয়াররা।

বুধবার রাতে বিশাখাপত্তনমে ২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় দিল্লি। দ্বিতীয় ওভারেই বৈভব অরোরার বলে ফিরে যান ওপেনার পৃথ্বী শ (৭ বলে ১০)। পরের ওভারে মিচেল মার্শকে শূন্য রানে ফিরিয়ে দেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় মিচেল স্টার্ক। পরের ওভারে শূন্য রানে ফেরেন অভিষেক পোড়েল। যার উপরে দিল্লির সমর্থকরা অনেকটা আশা করেছিলেন সেই ডেভিড ওয়ার্নার এদিন ছিলেন অনেকটাই ম্রিয়মান। মাত্র ১৮ রান করে স্বদেশীয় স্টার্কের বলে ফিরে যান। ৫ ওভারের মধ্যে মাত্র ৩৩ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে যায় দিল্লি। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল সৌরভের দলের ভাগ্য লিখন। আদৌ ১০০ রানের গণ্ডি দিল্লি পেরোতে পারবে কিনা, তা নিয়ে চর্চাও শুরু হয়।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে কলকাতার বোলারদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ ও ত্রিস্তান স্টাবস। দুজনেই পাল্টা ঝড় তুলে নাইট শিবিরের উপরে খানিকটা চাপ সৃষ্টি করেছিলেন। ঋষভকে ফিরিয়ে ৯৩ রানের জুটি ভেঙে কলকাতাকে ব্রেক থ্রু এনে দেন বরুণ চক্রবর্তী। ২৫ বলে চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫৫ রান করে আউট হন দিল্লি অধিনায়ক। পরের বলে অক্ষর পটেলকে (০) সাজঘরে ফেরান বরুণ। একা কুম্ভ হয়ে খানিকটা লড়াই চালিয়েছিলেন স্টাবস। তাঁকে ফিরিয়ে ফের দিল্লির জয়ের আশায় ছাই ঢেলে দেন বরুণ চক্রবর্তী। ৩২ বলে ৫৪ রান করেন স্টাবস। তিনি ফেরার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে ১৬৬ রানে থেমে যায় দিল্লির ইনিংস। বরুণ চক্রবর্তী ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন।

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ