লখনউয়ের জয় রথ থামিয়ে জয়ী ঋষভের দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘরের মাঠেই রুখে গেল লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার রাতে চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হল লোকেশ রাহুলদের। প্রথমে ব্যাট করে আয়ুশ বাদোনির অসাধারণ লড়াইয়ে ১৬৭ রান তুলেছিল লখনউ। জবাবে ১১ বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট নিয়ে জিতে গেলেন ঋষভ পন্থরা। সৌজন্য ফ্রেজার ম্যাকগ্রুকের অনবদ্য অর্ধ শতরান ও দিল্লি অধিনায়কের ঝোড়ো ৪১ রানের ইনিংস। চার ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফদ দ্য ম্যাচ হয়েছেন দিল্লির কুলদীপ যাদব।  

শুক্রবার রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল দিল্লি।ব্যাক্তিগত ৮ রানে যশ ঠাকুরের বলে ফিরে যান ডেভিড ওয়ার্নার। এর পরে পৃথ্বী শ জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। যদিও বেশিদূর নিয়ে যেতে পারেননি। ২২ বলে ৩২ রান করে ফিরে যান পৃথ্বী। তাঁকে ফেরান রবি বিষ্ণোই। এর পরে জুটি বাঁধেন ম্যাকগ্রুক ও দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। দুজনে সতর্কের সঙ্গে খেলতে থাকেন। অকারণে আগ্রাসী না হয়ে লখনউয়ের বোলারদের দুর্বল বলগুলিকে বেছে নিয়ে আক্রমণ শানান। ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণ লখনউয়ের হাত থেকে নিজেদের হাতে নিয়ে আসেন। আস্কিং রান রেট যাতে ধরাছোঁয়ার বাইরে না যায়, সে দিকে নজর রেখেছিলেন।

ঋষভের চেয়েও মারমুখী ছিলেন ম্যাক গ্রুক। মাত্র ৩১ বলে ২টি চার ও চারটি ছক্কার সাহায্যে নিজের অর্ধ শতরানও পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৫তম ওভারে বল করতে এসে দুজনের ৭৭ রানের জুটি ভাঙেন নাভিন উল হক। ৩৫ বলে ৫৫ রান করে ফিরে যান ম্যাকগ্রুক। পরের ওভারে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থকে (২৪ বলে ৪১) ফেরান রবি বিষ্ণোই। যদিও তাতে খুব একটা সমস্যায় পড়েনি দিল্লি। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ত্রিস্তান স্টাবস (অপরাজিত ১৫) এবং শাই হোপ (অপরাজিত ১১) মাথা ঠাণ্ডা করে খেলে দলকে কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। দলের তরুণ পেসার ময়াঙ্ক যাদবের না থাকা এদিন হাড়ে-হাড়ে টের পেয়েছেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। এক মাত্র রবি বিষ্ণোই (৪-০-২৫-২) সমীহ আদায় করে নিয়েছেন।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়