বিধ্বংসী রুতুরাজ-শিভম, লখনউকে ২১১ রানের লক্ষ্য দিল চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লখনউয়ের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে গতবারের চ্যাম্পিয়নরা। সৌজন্য অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত শতরান ও শিভম দুবের বিধ্বংসী ৬৬ রানের ইনিংস। লখনউয়ের কোনও বোলার বল হাতে বিন্দুমাত্র দাগ কাটতে পারেননি।

মঙ্গলবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন অজিঙ্কা রাহানে (১)। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বিপর্যয় কিছুটা সামাল দেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও ড্যারিল মিচেল। দুজনের জুটিতে ওঠে ৪৫ রান। ষষ্ঠ ওভারে বল করতে এসে মিচেলকে (১১) ফিরিয়ে দেন যশ ঠাকুর। তৃতীয় উইকেটে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রুতুরাজ। লখনউয়ের বোলাররা যাতে মাথায় চড়তে না পারেন তার জন্য পাল্টা আক্রমণের পথে হাঁটেন তিনি। ২৮ বলেই সাতটি চারের সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন চেন্নাই অধিনায়ক। উল্টোপ্রান্তে ধরে খেলার চেষ্টা করেন রবীন্দ্র জাদেজা। যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। ১৮ বলে ১৬ রান করে মহসিন খানের বলে আউট হয়ে যান।

দলকে বড় রানের ইনিংসের উপরে দাঁড় করাতে চতুর্থ উইকেটে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন রুতুরাজ ও শিভম দুবে। দুজনের হাতে বেধড়ক মার খাওয়ার ফলে লাইন-লেংথ হারিয়ে ফেলেন ম্যাট হেনরি, মার্কাস স্টোইনিসরা। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ১৩৫। আর পরের ওভার থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন চেন্নাইয়ের দুই ব্যাটার। ১১টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৬ বলেই চলতি আইপিএলে নিজের প্রথম শতরান তুলে নেন চেন্নাই অধিনায়ক। ৯৩ রান থেকে ১০৩ রানে পৌঁছন পর পর ছক্কা ও চার হাঁকিয়ে। উল্টোপ্রান্তে থাকা শিভম দুবে তাণ্ডব চালিয়ে ২৬ বলে সাতটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৬৬ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। শেষ বলে চার হাঁকিয়ে দলকে ২১০ রানে পৌঁছে দেন মহেন্দ্র সিং ধোনি। শেষ পাঁচ ওভারে ৭৫ রান তুলেছে চেন্নাই।  

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত