রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে জয় ছিনিয়ে নিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, মাল্লানপুর: শ্বাসরুদ্ধকর ম্যাচে এক বল বাকি থাকতেই পঞ্জাব কিংসকে হারিয়ে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। আর ওই জয়ের অন্যতম কাণ্ডারী সিমরান হেইটমায়ার। ১০ বলে তাঁর অনবদ্য ২৭ রানই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। এই জয়ের ফলে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষেই রইল সঞ্জু স্যামসনের দল। আর হেরে আরও খানিকটা বিপাকে পড়ে গেল পঞ্জাব কিংস।

শনিবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল পঞ্জাব কিংস। আট উইকেটে মাত্র ১৪৭ রানেই থেমেছিল স্যাম কুরানদের দৌড়। অনেকেই ভেবেছিলেন, অল্প রান অনায়াসেই তাড়া করে জিতবে রাজস্থান রয়্যালস। কিন্তু তা হল না। ঘড়ির পেণ্ডুলামের মতো ম্যাচের ভাগ্য বারবার এদিক-ওদিক দুলতে লাগল। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও তনুশ কোটিয়ান। প্রথম উইকেটে দুজনে জুটি বেঁধে ৫৬ রান তোলেন। তুনিশকে (২৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন লিয়াম লিভিংস্টোন। দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। যশস্বীকে (৩৯) ফেরান কাগিসো রাবাডা। আর তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং।

সাজঘরে ফিরতে থাকেন একের পর রাজস্থানি ব্যাটার। সঞ্জুকে (১৮) ফেরান রাবাডা। ২৩ রান করে ফিরে যান রিয়ান পরাগ। ৬ রানে আউট হন ধ্রুব জুরেল। শেষ দুই ওভারে জয়ের জন্য ২০ রান দরকার ছিল রাজস্থানের। ১৯তম ওভারে বল করতে এসে ভেল্কি দেখান পঞ্জাব অধিনায়ক স্যাম কুরান। রভম্যান পাওয়েল (১১) ও কেশব মহারাজকে(১) ফিরিয়ে দেন। শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। ক্রিজে ছিলেন সিমরান হেইটমায়ার ও ট্রেন্ট বোল্ট। বল করতে এসে প্রথম দুই বলে কোনও রান দেননি অর্শদীপ সিং। ফলে ৪ বলে ১০ রানের দরকার ছিল। তৃতীয বলেই ছক্কা হাঁকিয়ে জয় কার্যত নিশ্চিত করেন হেইটমায়ার। পরের দুই বলে চার রান নিয়ে দলকে জয় এনে দেন। এক বল বাকি থাকতেই জয় পায় রাজস্থান রয়্যালস। হেইটমায়ার ২৭ রানে অপরাজিত থাকেন। পঞ্জাবের পক্ষে কাগিসো রাবাডা ও স্যাম কুরান ২টি করে উইকেট নিয়েছেন।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন