নিজেদের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের ব্যাট হাতে তাণ্ডবলীলা চালালেন বিশ্বকাপ ফাইনালে ঝড় তোলা ট্র্যাভিস হেড ও হাইনরিখ ক্লাসেন। আর দুজনের ব্যাটিং তাণ্ডবে আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান করার রেকর্ড করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেটে ২৮৭ রান তুললেন প্যাট কামিংসরা। সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজেদের করা রেকর্ড ভেঙে দিলেন।

সোমবার রাতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাপ ডি ডুপ্লেসি। শুরু থেকেই কার্যত মাঠে ঝড় তুলতে শুরু করেন হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। নির্দয়ভাবে পেটাতে থাকেন বেঙ্গালুরুর বোলারদের। মাত্র ২০ বলে তিনটি চার ও পাঁচ ছক্কার সাহায্যে অর্ধ শতরানে পৌঁছে যান হেড। ৪৩ বলেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। অবশেষে নবম ওভারে বল করতে এসে অভিষেক শর্মাকে (২১ বলে ৩৪) সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন রিসি টোপেল। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে তাণ্ডব চালাতে থাকেন হেড ও হাইনরিখ ক্লাসেন। বেধড়ক মার খেয়ে লাইন লেংথ হারিয়ে ফেলেন রিসি টোপেল, যশ দয়াল, বিজয় কুমার বৈশ্যকরা। ৬৮ বলে দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। ৯টি চার ও আটটি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ৩৯ বলেই ব্যক্তিগত শতরানে পৌঁছে যান হেড। যদিও পরের বলেই লকি ফার্গুসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন অজি ব্যাটার (১০২ রান)।

হেড ফিরে যাওয়ার পরে তাণ্ডব শুরু করে হায়দরাবাদের আর এক বিদেশি খেলোয়াড় হাইনরিখ ক্লাসেন। স্বদেশীয় আইডেন মার্করামের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি খুনি মেজাজে ব্যাট করতে থাকেন। মাত্র ২৩ বলে ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে নিজের অর্ধ শতরান পূরণ করেন প্রোটিয়া। তাঁকে দেখে মনে হচ্ছিল আইপিএলের সর্বোচ্চ দলগত স্কোরের নয়া রেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন। মাত্র ১৯ বলেই তৃতীয় উইকেটের পার্টনারশিপে ৫০ রান যোগ হয়। ১৮ তম ওভারে বল করতে এসে হাইনরিখকে (৩০ বলে ৬৭) সাজঘরে ফেরান লকি ফার্গুসন। এর পরে তাণ্ডব শুরু করেন আইডেন মার্করাম ও আব্দুল সামাদ। দুজনে শেষ তিন ওভারে ৫৬ রান তোলেন। মার্করাম ১৭ বলে ৩২ ও সামাদ ১০ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৭ রানে অপরাজিত থাকেন।  

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত