‘বেবি এবি’-এর অবিশ্বাস্য ক্যাচে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের (CSK) তরুণ প্রোটিয়ান ডিওয়াল্ড ব্রেভিস এক অসাধারণ ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে এই ২২ বছর বয়সী ক্রিকেটারের এই ক্যাচ ধোনিদের (CSK) হতাশাজনক মরশুমে একমাত্র উজ্জ্বল মুহূর্ত হিসেবে ‘ইয়েলো আর্মির’ ফ্যানদের মনে থেকে যাবে।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (CSK) প্রথমে ব্যাট করে স্যাম কুরানের দুর্দান্ত ৮৮ রানের সৌজন্যে ১৯০ রানের স্কোর গড়ে। প্রতিপক্ষ পঞ্জাবও বেশ আক্রমণাত্মক ভাবেই রান তাড়া করতে থাকে। তবে ১৮তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে শশাঙ্ক সিং একটি লম্বা শট খেলেন। বল বাউন্ডারির দিকে উড়ে যাচ্ছিল, ঠিক তখনই ব্রেভিস অসাধ্য সাধন করলেন।

ব্রেভিস প্রথমে বাউন্ডারির কাছে দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন। তিনি বাউন্ডারি রেখা পেরিয়ে যাচ্ছেন দেখে, হাওয়ায় লাফিয়ে বলটি মাঠের ভেতরে ছুঁড়ে দেন। এরপর দ্রুত ফিরে এসে তিনি আবার লাফ দিয়ে বলটি ধরে ফেলেন। এই “হপ, স্কিপ অ্যান্ড জাম্প” ক্যাচ ক্রিকেট বিশ্বে সবার প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা এই ক্যাচকে IPL ২০২৫-এর সেরা ক্যাচ” বলেও আখ্যা দিয়েছেন।

তবে এই দুর্দান্ত ক্যাচ সত্ত্বেও চেন্নাইয়ের (CSK) ভাগ্য ফেরেনি। যুজবেন্দ্র চহালের হ্যাটট্রিকের কল্যাণে পঞ্জাব কিংস ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয়। এই হারের ফলে CSK IPL ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়। এমএস ধোনির নেতৃত্বাধীন এই দলটির জন্য এটি একটি ঐতিহাসিক ধাক্কা, কারণ এই প্রথম তারা টানা দুই মরশুমে প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হল।

ডিওয়াল্ড ব্রেভিস, যিনি “বেবি এবি” নামে পরিচিত, তার এই ক্যাচের মাধ্যমে প্রমাণ করেছেন কেন তাকে ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলা হয়। আইপিএলের তিনি CSK-র শিবিরে হয়ে আহত গুরজপনীত সিংয়ের বদলি হিসেবে দলে যোগ দেন। তার এই ক্যাচ তার প্রতিভা এবং মাঠে উপস্থিত বুদ্ধির প্রমাণ।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী