সুনীল-বরুণের ঘূর্ণির ফাঁদে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর চেন্নাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ৬৮২ দিন বাদে অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের প্রথম পর্বটা খুব সুখকর হল না ‘থালা’ মহেন্দ্র সিংহ ধোনির কাছে। শুক্রবার ঘরের মাঠে প্রথমে অজিঙ্ক রাহানের কাছে টসে হেরে গেলেন। ব্যাট হাতে চার বলে মাত্র ১ রান করে ফিরলেন। শুধু তাই নয়, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর ঘূর্ণির ফাঁদে পড়ে তাঁর দল চেন্নাই সুপার কিংস গুটিয়ে গেল ১০৩ মাত্র রানে। দলের হয়ে সর্বোচ্চ রান করলেন শিভম দুবে (৩১)। কলকাতার হয়ে সুনীল নারাইন চার ওভারে ১৩ রান খরচ করে বিপক্ষের তিন ব্যাটারকে ফিরিয়েছেন।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের ঘূর্ণি পিচে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। চতুর্থ ওভারে মঈন আলির বলে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে (১২)। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই হর্ষিত রানার বলে ছয় মারতে গিয়ে নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের তালুবন্দি হয়ে আউট হলেন রাচিন রবীন্দ্র। পর পর দুই উইকেট হারিয়ে রীতিমতো ঠকঠক করে কাঁপতে থাকে চেন্নাইয়ের ব্যাটাররা। প্রথম পাওয়ার প্লে শেষে পাঁচ বারের চ্যাম্পিয়ন দলের রান দাঁড়ায় ৩১/২। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান বিজয় শঙ্কর ও রাহুল তেওয়াতিয়া। তবে ভাগ্যবান ছিলেন বিজয়। তাঁর ক্যাচ দু’বার ফস্কান কলকাতার ফিল্ডাররা। একবার সুনীল নারাইন ও এক বার বেঙ্কটেশ আয়ার সহজ ক্যাচ ফেললেন। শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তীর বলে মঈনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শঙ্কর (২৯)। তৃতীয় উইকেটে যোগ হয় ৪৩ রান।

১১ তম ওভারে বল করতে এসে রাহুলের (১৬) স্টাম্প ছিটকে দেন সুনীল। আর এর পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার। ১৩তম ওভারে হর্ষিতের বলে বৈভবের হাতে ক্যাচ দিয়ে আউট হন রবিচন্দ্রন অশ্বিন (১)। পরের ওভারে নারাইনের বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা।  এর পরের ওভারে বরুণের বলে বৈভবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইমপ্যাক্ট প্লেয়ার দীপক হুডা (০)। ৯ নম্বরে নামা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও চরম ব্যর্থ হন। চার বলে ১ রান করে নারাইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। ১৮তম ওভারে নূর আমেদকে (১) ফেরান বৈভব অরোরা। ১৪ রানে ছয় উইকেট খুঁইয়ে চরম লজ্জায় পড়ে যায় চেন্নাই। শেষ উইকেটে শিভম দুবে ও অংশুল কম্বোজ অল আউটের লজ্জা বাঁচানোর মরিয়া চেষ্টা চালান। দুজনে দাঁতে দাঁত চেপে লড়াই করে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে চেন্নাই। দুবে ৩১ এবং কম্বোজ ৩ রানে অপরাজিত থাকেন।

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের