চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহালের ব্যক্তিগত জীবন যেন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই তাঁর নাম ঘিরে একের পর এক জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয় ক্রীড়া উপস্থাপিকা ও অভিনেত্রী শেফালি বাগ্গার নাম। যাকে চাহালের সঙ্গে একাধিকবার দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করা এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও, এই দুই মিলিয়েই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গল্প তৈরি হতে থাকে। তবে এবার সেই জল্পনায় সরাসরি ইতি টানলেন শেফালি নিজেই। একটি পডকাস্টে খোলামেলা কথোপকথনের সময় তাঁকে চহালের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি নিয়েই তিনি জানান, “একই প্রশ্ন বারবার শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি।” তাঁর কথায়, সমাজ এখনও এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে একজন পুরুষ ও মহিলার একসঙ্গে দেখা মানেই প্রেমের সম্পর্ক বলে ধরে নেওয়া হয়।

আরও পড়ুন: সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

শেফালি আরও স্পষ্ট করে বলেন, “কেউ যদি একসঙ্গে ডিনার করে, সেটাকেই ডেট বলা হয়। এটা সত্যিই অদ্ভুত। আমি এসব নিয়ে আর ভাবি না। মানুষ যা খুশি বলুক, আমি কি করছি সেটা আমি জানি।” এই বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, গুজব তাঁর পেশাগত জীবনে তেমন প্রভাব ফেলতে পারে না। তিনি আরও জানান, ইচ্ছাকৃতভাবে তিনি কোনও ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। কারণ তাঁর পেশা ক্রিকেটকে ঘিরে, আর ব্যক্তিগত জীবনকে তিনি আলাদা রাখতে চান। ভবিষ্যতের সঙ্গী প্রসঙ্গে শেফালি বলেন, তিনি বিরাট কোহলির মতো একজনকে চান এবং অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ককে আদর্শ বলে মনে করেন। 

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল