IPL 2025: দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন KL Rahul! হঠাৎ কী হল?

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাথাঠাণ্ডা করে খেলে ১২ বছর বাদে দেশকে শিরোপা এনে দিয়েছিলেন। ট্রফি জয়ের পিছনে তাঁর অবদানের কথা মুক্তকণ্ঠে স্বীকারও করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের সেই উইকেটকিপার-ব্যাটসম্যান KL Rahul IPL 2025-এ Delhi Capitals দলের অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। দিল্লির টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, তিনি শুধু একজন খেলোয়াড় হিসেবেই দলের জন্য অবদান রাখতে চান।

Delhi Capitals-এর পরবর্তী পরিকল্পনা

৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান লোকেশ রাহুল এর আগে Punjab Kings এবং Lucknow Super Giants দলের অধিনায়কত্ব করেছেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে গণ্য করা হয় রাহুলকে। IPL 2025 Mega Auction-এ Delhi Capitals তাকে 14 কোটি টাকায় দলে আনলেও, অধিনায়কের ভূমিকা নিতে তিনি রাজি হননি।তার এই সিদ্ধান্ত দিল্লির কৌশলকে কিছুটা বদলাতে বাধ্য করেছে। ফলে, এখন Delhi Capitals নতুন অধিনায়ক হিসেবে তারকা অলরাউন্ডার অক্ষর পটেলের (Axar Patel)-এর নাম ঘোষণা করতে চলেছে।

অক্ষর পটেল হচ্ছেন Delhi Capitals-এর নতুন অধিনায়ক?

৩১ বছর বয়সী অক্ষর পটেল (Axar Patel) ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসে(Delhi Capitals) রয়েছেন এবং IPL 2025 Mega Auction-এর আগে ফ্র্যাঞ্চাইজি তাকে 18 কোটি টাকায় ধরে রেখেছে। সূত্রের খবর, ভারতীয দলের স্পিনার তথা অলরাউন্ডারকেই Delhi Capitals-এর নতুন অধিনায়ক ঘোষণা করা হবে।

অক্ষরের অধিনায়কত্বের অভিজ্ঞতা

গত বছর আইপিএলে স্লোওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্থকে এক ম্যাচে নিষিদ্ধ করেছিল আইপিএল পরিচালন সমিতি। সেই সময় ঋষভের অনুপস্থিতিতে দিল্লির অধিনায়কত্ব করেছিলেন অক্ষর। এখনও পর্যন্ত IPL-এ ১৫০টি ম্যাচ খেলে অক্ষর করেছেন ১,৬৫৩ রান। ১২৩টি উইকেট নিয়েছেন। ২০১৪ সালে প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে আইপিএলে অভিষেক ঘটেছিল অক্ষরের। ২০১৯ সালে যোগ দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে (Delhi Capitals)।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা