চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজস্থানকে ১৫১ রানে বেঁধে রাখলেন বরুণরা, জিততে নাইটদের চাই ১৫২

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: কলকাতার বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে সুবিধা করতে পারল না রাজস্থান রয়্যালস। বুধবার রাতে নিজেদের হোম গ্রাউন্ড বরসাপাড়া স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫১ রানেই থেমে গেলেন রিয়ান পরাগরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন ধ্রুব জুরেল (৩৩) । কলকাতার হয়ে মইন আলি, বৈভব অরোরা হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা চালান রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসন। যদিও তাঁদের বড় রানের জুটি গড়তে দেননি বৈভব অরোরা। চতুর্থ ওভারে সঞ্জুকে (১৩) ফিরিয়ে রাজস্থানকে জোর ধাক্কা দেন। এর পরে যশস্বী ও অধিনায়ক রিয়ান পরাগ জুটি বেঁধে ওই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কলকাতার বোলারদের আক্রমণ ভালভাবেই সামলাচ্ছিন। কিন্তু অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর বল বুঝতে না পেরে সাজঘরে ফেরেন রিয়ান (২৫)। ভেঙে যায় ৩৪ রানের জুটি। অধিনায়ক ফেরার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাজস্থানের মিডল অর্ডার ব্যাটিং। একদিক আগলে থাকা যশস্বীকে (২৯) সাজঘরের পথ ধরান মইন আলি। পরের ওভারে ফেরেন নীতীশ রানা (৪)। তার পরের ওভারে ফিরে যান ওয়ানিন্দু হাসারঙ্গা। ৮২ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যায় অর্ধেক ব্যাটার। ফলে চরম বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান।

ষষ্ঠ উইকেটে ধ্রুব জুরেল ও শুভম দুবে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা চালিয়েছিলেন। দুজনে ২৮ রান জুড়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। তবে ১৫তম ওভারে বল করতে এসে শুভমকে (৯) ফিরিয়ে রাজস্থানকে ফের ধাক্কা দেন বৈভব। ব্যাট হাতে একা কুম্ভ হয়ে লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন ধ্রুব জুরেল (৩৩)। কিন্তু ১৯তম ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন হর্ষিত রানা। প্রথম বলে ধ্রুবকে এবং শেষ বলে সিমরান হেইটমারকে (৭ ) ফেরান। ৯ নম্বরে নামা জোফ্রা আর্চার চালিয়ে খেলার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু বেশি কিছু করতে পারেননি। ৭ বলে ১৬ করে স্পেন্সার জনসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন।   মাহেশ তিকশানা (১) ও তুষার দেশপাণ্ডে (২) অপরাজিত থেকে যান।

Published by:

Share Link:

More Releted News:

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

KKR-এর সবচেয়ে বড় দুর্বলতা কী? জানিয়ে দিলেন অধিনায়ক রাহানে

অক্ষরদের দাপটে দিশেহারা বিরাটরা, দিল্লিকে ১৭৬ রানের টার্গেট দিল বেঙ্গালুরু

মাঠে ছিলেন ব্যাটারদের যম! ICU-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তারকা বোলার

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ