আইপিলের বোধনে ইডেন মাতালেন শ্রেয়া ঘোষাল-দিশা পাটানিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ইডেনে শুরু হয়ে গেল আইপিএলের উদ্বোধন। আইপিএলের ১৮ তম আসরে শনিবার ইডেন গার্ডেন্সে শুরু হল জমকালো অনুষ্ঠান। সন্ধ্যে ৬ টায় শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে পা রেখেই একের পর এক গানে ভক্তদের মন রাঙালেন শ্রেয়া ঘোষাল।প্রথমে শুরু করলেন ‘আমি যে তোমার… দিয়ে’। ইডেন গার্ডেন্স মুখরিত হল তাঁর সুরের মায়ায়।

চারিদিকে একেবারে উৎসবের আমেজ। শ্রেয়ার পরবর্তী গান ঘুমর ঘুমর ঘুমে… । চারিদিকে করতালির আওয়াজ ভেসে আসছে।ইডেনে যেন একরাশ আলোর ঝলকানি। সকলেই নিজের ফোন বের করে আলোয় রাঙিয়ে দিয়েছে ইডেনের আকাশ।এরপরই সুর মেলালেন ‘কর হর ময়দান ফতেহ…’ ২২ গজে এই গান একেবারে মিলিয়ে দিয়েছেন শ্রেয়া।মঞ্চ থেকে ভেসে আসছে সিটির সুর। এরপরই গায়িকা শুরু করলেন ‘জিন্দা হ্যায় তো…’ একের পর হিট গানে পুরো ইডেন জমিয়ে দিলেন গায়িকা।

গায়িকার পরবর্তী গান হল ‘মোহে মোহে তু রং দে বসন্তী…’ এই গান শুনলেই বোঝা যায় এক্কেবারে বিন্দাস মুডে শ্রেয়া। দর্শকদের মন তখনও উচ্ছ্বসিত হয়ে উঠছে।কিং খান মাঠে, SRK-র আলাদা গান শ্রেয়া গাইবেন না, তা হয় কী করে।ওম শান্তি ওম সিনেমার গানও জমিয়ে গাইলেন শ্রেয়া।

শ্রেয়া ঘোষালের পর কোমর দোলালেন দিশা পাটানি।সাদা রংয়ের পোশাকে মঞ্চ মাতালেন দিশা। সাদা পোশাকে বাংলা গানে উষ্ণতা ছড়ালেন বলিউডের দিশা।পাগলপারা ইডেন গ্যালারি।দিশার মেদহীন শরীরের ভঙ্গিমায় মাতল কলকাতা।

উল্লেখ্য,আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই। শনিবার আইপিএল বোধনেই মাঠে নামছে কেকেআর।ইডেনে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)।

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর