দিল্লিকে গুঁড়িয়ে প্লেঅফে পৌঁছে গেলেন শুভমন গিলরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাই সুদর্শন আর শুভমন গিলের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছল গুজরাত টাইটান্স। রবিবার (১৮ মে) প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের অনবদ্য অপরাজিত শতরানের দৌলতে তিন উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে এক ওভার বাকি থাকতেই কোনও উইকেট না হারিয়ে জয় হাসিল করে গুজরাত। সাই সুদর্শন ১০৮ ও শুভমন গিল ৯৩ রানে অপরাজিত থাকেন।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। ব্যাট করতে নেমেই শুরুতে গুজরাত বোলারদের বোলিং সামলাতে হিমশিম খান দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার লোকেশ রাহুল ও ফাপ ডু প্লেসি। খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন দুজনে। চতুর্থ ওভারে আর্শাদ খানের বলে সাজঘরে ফেরেন ডু প্লেসি (৫)। এর পরে দ্বিতীয় উইকেটে অভিষেক পোড়েলকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামাল দেন রাহুল। রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। ৩৫ বলে চারটি ও দুই ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত করেন অভিষেকও। দুজনের মারমুখী ব্যাটিংয়ে ভর করে ১১.৩ ওভারে  অবলীলায় ১০০ রানের গণ্ডি পার করে দিল্লি। যদিও ১২ তম ওভারেই বড় শট খেলতে গিয়ে সাই কিশোরের বলে জস বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন অভিষেক (১৯ বলে ৩০)।

এর পরে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন লোকেশ রাহুল। তিনিই কার্যত গুজরাতের বোলারদের যাবতীয় আক্রমণ নির্বিষ করে দেন। চার নম্বরে ব্যাট করতে নামা দিল্লির অধিনায়ক অক্ষর পটেল শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন। যদিও বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। ১৬ বলে ২৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যান। ততক্ষণে অবশ্য দেড়শো রানের গণ্ডি টপকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর ফেরার পরে ত্রিস্তান স্টাবসকে সঙ্গে নিয়ে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান রাহুল। ১২টি চার ও চারটি বিশাল ছক্কার সাহায্যে ৬০ বলেই শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে দিল্লি। রাহুল ৬৫ বলে ১১২ এবং ত্রিস্তান স্টাবস ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন। গুজরাতের হয়ে আর্শাদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা ও সাই কিশোর একটি করে উইকেট নিয়েছেন।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন গুজরাতের ওপেনার সাই সুদর্শন। অন্যপ্রান্তে দাঁড়িয়ে তাঁর তাণ্ডব দেখতে থাকেন অধিনায়ক শুভমন গিল। টি নটরাজনের এক ওভারেই ২০ রান তোলেন দুজনে। প্রথম পাওয়ার প্লে-তে  কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তোলে গুজরাত। কুলদীপ যাদব-বিপরাজ নিগম-দুষ্যন্ত চামিরাদের দিয়ে গুজরাতের ওপেনিং জুটি ভাঙার চেষ্টা চালিয়েছিলেন অক্ষর পটেল। কিন্তু তাঁর কোনও কৌশল কাজে আসেনি। মাত্র ৩০ বলেই ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান সাই সুদর্শন। ১০.৪ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত।

এর পরই রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে এসে তাণ্ডব শুরু করেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। মাত্র ৩৩ বলেই অর্ধশতরানে পৌঁছে যান তিনি। ১০০ থেকে ১৫০-র গণ্ডি পার করতে মাত্র ২২ বল নেন গুজরাতের ওপেনিং জুটি। ৫৬ বলেই শতরান পূর্ণ করেন সাই সুদর্শন। গুজরাতের দুই ওপেনারের কাছে দিল্লির বোলারদের পাড়ার ক্রিকেটার হিসাবেই মনে হচ্ছিল।

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি ও ছাত্রদের সমর্থন তামিল অভিনেত্রীর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত