অভিষেক-হেড টর্নেডোর আঘাতে লাইনচ্যূত পঞ্জাব এক্সপ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঘরের মাঠেই দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটল খাদের কিনারে দাঁড়ানো সানরাইজার্স হায়দরাবাদের।ওপেনার ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার অবিশ্বাস্য ব্যাটিংয়ে লাইনচ্যূত হল পঞ্জাব কিংস। শনিবার (১২ এপ্রিল) রাতে অধিনায়ক শ্রেয়স আইয়ার ও শেষের দিকে মার্কাস স্টোইনিসের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছিল  শ্রেয়স আইয়ারের দল। জবাবে ৯ বল বাকি থাকতেই হাতে ৮ উইকেট নিয়ে জিতে গেলেন প্যাট কামিন্সরা। হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা ৫৪ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন।

এদিন হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না খেলা শুরুর খানিকক্ষণের মধ্যেই বোঝা যায়। শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের উপরে চড়াও হন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরান সিংহ ও আগের ম্যাচে শতরান করা প্রিয়াংশ আর্য। দুজনের তাণ্ডবে লাইন-লেংথ হারিয়ে ফেলেন মহম্মদ শামিরা। তবে পঞ্চম ওভারে প্রিয়াংশকে (১৩ বলে ৩৬) ফিরিয়ে খানিকটা হলও দলকে স্বস্তি এনে দেন হর্ষল পটেল। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কেননা দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে প্রভসিমরান সিংহ ও শ্রেয়স আইয়ার হায়দরাবাদের বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন। সপ্তম ওভারে প্রভসিমরানকে ফিরিয়ে দেন এসান মালিঙ্গা। ২৩ বলে ৪২ রান করে আউট হন প্রভসিমরান। পর পর দুই উইকেট হারানোর পরে পঞ্জাবের রান তোলার গতি খানিকটা কমে যায়।

তৃতীয় উইকেটে নেহাল ওয়াধেরাকে সঙ্গে নিয়ে দলকে বড় ইনিংসের দিকে এগিয়ে নিয়ে যান শ্রেয়স। ১২.২ ওভারই দেড়শো রানের গণ্ডি ডিঙিয়ে যায় পঞ্জাব। খানিক বাদেই নিজের অর্ধশতরান তুলে নেন শ্রেয়স। ২২ বলে দুটি চার আর পাঁচটা ছয়ের সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাব অধিনায়ক। আর তার পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন। ১২তম ওভারে নেহালকে (২২) ফিরিয়ে ৭৩ রানের জুটি ভাঙেন এসান মালিঙ্গা। তার পরেই পর পর উইকেট হারাতে শুরু করে পঞ্জাব। ২ রানে ফেরেন শশাঙ্ক সিংহ। তাঁকে আউট করেন হর্ষল পটেল। নিজের পরের ওভারে ফের পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন তিনি। প্রথম বলে ফেরান ‘হিটম্যান’ গ্লেন ম্যাক্সওয়েলকে (১)। তৃতীয় বলে শ্রেয়সের তাণ্ডব বধ করেন। ৩৬ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৮২ রান করে ফেরেন পঞ্জাব অধিনায়ক। শেষের দিকে মার্কাস স্টোইনিস ও মার্কো জানসেন সপ্তম উইকেটে জুটি বেঁধে ১৫ বলে ৩৯ রান যোগ করেন। স্টোইনিস ১১ বলে ৩৪ ও জানসেন ৫ বলে ৫ রানে অপরাজিত থেকে যান।

২৪৬ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছিল হায়দরাবাদ। ব্যক্তিগত চার রানেই ক্যাচচ তুলেছিলেন অভিষেক শর্মা। তা ফস্কান মার্কাস স্টোইনিস। জীবন পেয়ে আর ফিরে থাকাননি হায়দরাবাদের ওপেনার। খুনে মেজাজে শুরু করেন ব্যাট করতে। উল্টোপ্রান্তে দাঁড়ানো ট্র্যাভিস হেডও রক্ষণের খোলসে নিজেকে গুটিয়ে রেখেছিলেন প্রথম দিকে। উদ্দেশ্য ছিল ক্রিজে থিতু হওয়া। প্রথম পাওয়ার প্লে-তে দুজনে ৮৩ রান তোলেন। খানিকবাদে তিনটি বিশাল ছক্কা ও সাতটি চারের সাহায্যে ১৯ বলেই ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান অভিষেক। ৭.৩ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। ৩১ বলে নিজের অর্ধশতরানে পৌঁছে যান হেড-ও।

পঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল-আর্শদীপ সিংহ-যুজবেন্দ্র চহালদের পিটিয়ে ছাতু করেন হায়দরাবাদের দুই ওপেনার। অবস্থা অনেকটা দাঁড়ায় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। প্রথম উইকেটে  ১৭৭ রান যোগ হওয়ার পর শর্মা-হেড জুটি ভাঙেন যুজবেন্দ্র চহাল। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে ফিরিয়ে দেন হেডকে। ৩৭ বলে ৬৬ রান করে ফেরেন অজি ব্যাটার। কিন্তু ততক্ষণে পঞ্জাবের বিরুদ্ধে দলের জয় নিশ্চচিত করে দিয়ে গিয়েছেন। হেড আউটের পরে হেনরিখ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে তাণ্ডব চালান অভিষেক শর্মা। দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ হয়। ১৮তম ওভারে আর্শদীপের বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন অভিষেক। তৃতীয় উইকেটে হেসে খেলে ৯ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্য পৌঁছে দেন ক্লাসেন ও ঈশান কিশন। দুজনে যথাক্রমে ২১ ও ৯ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের