বৃহস্পতিবার ইডেনে কলকাতা-হায়দরাবাদ দ্বৈরথ, পরিসংখ্যানে এগিয়ে রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দলের লক্ষ্য ঘরের মাঠে জিতে পয়েন্ট টেবিলের তলানি থেকে উপরে উঠে আসা। অন্য দলের লক্ষ্য হারের হ্যাটট্রিকের লজ্জা এড়ানো এবং গতবার ফাইনালে হারের মধুর প্রতিশোধ তোলা। দুই লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও গতবারের রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ।

চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হার দিয়ে অভিযান শুরু করেছিল কেকেআর। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ের মুখ দেখলেও তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে। এখনও পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেনি চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। প্রথম ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সুনীল নারাইন ছাড়া কারও ব্যাটে রান ছিল না। দ্বিতীয় ম্যাচে রান পেয়েছিলেন কুইন্টন ডি’কক। তৃতীয় ম্যাচে কোনও ব্যাটারই রান পাননি। বেঙ্কটেশ আইয়ার-আন্দ্রে রাসেল-রিঙ্কু সিংহদের অতীতের ছায়া বলেই মনে হচ্ছে। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বোলারেরা দাপট দেখালেও বাকি দুই ম্যাচে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি স্পেনসার জনসন-বরুণ চক্রবর্তী-হর্ষিত রানারা। ঘরের মাঠেও যদি তাঁরা বল হাতে জ্বলে উঠতে না পারেন, তাহলে ভাগ্যে যে  ফের চরম লজ্জা জুটবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

অন্যদিকে একই অবস্থা সানরাইজার্স হায়দরাবাদেরও। জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছিলেন প্যাট কামিন্সরা। কিন্তু তার পরেই পর পর দুই ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিশন, হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডির মতো অভিজ্ঞ ব্যাটাররা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তাদের কাছে যা প্রত্যাশা তার ছিটেফোঁটাও পূরণ হয়নি। তবে আগের ম্যাচে তরুণ অনিকেত বর্মা নজর কেড়েছেন। হায়দরাবাদের টপ অর্ডারের কোনও ব্যাটার দাঁড়িয়ে গেলে কী হতে পারে তা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে।  ধারাবাহিকভাবে রান না পাওয়া অভিষেক-হেডরা কলকাতার বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া। বল হাতে মহম্মদ শামি, প্যাট কামিন্সরা এখনও পর্যন্ত বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেননি। আজকের ম্যাচে নিজেদের সেরা ফর্ম উজাড় করে দিতে মরিয়া হয়ে ঝাঁপাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কলকাতা নাইট রাইডার্সের জন্য যথেষ্টই স্বস্তিজনক। এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে কলকাতা জিতেছে ১৯ বার। পক্ষান্তরে হায়দরাবাদ জিতেছে মার ৯ বার। ২০২৪ সালে আইপিএলে তিন বার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন বারই জিতেছে কলকাতা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার