ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮০ রানে বেঁধে রাখলেন লোকেশ রাহুলরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ লগ্নে সূর্য কুমার যাদব ও নমন ধীরের ঝোড়ো ইনিংসের দৌলতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। বুধবার (২১ মে) রাতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। দিল্লির সফলতম বোলার মুকেশ কুমার। চার ওভারে ৪৮ রান দিয়ে তিনি ঝুলিতে পুরেছেন দুই উইকেট।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। কিন্তু শুরুটা খুব একটা সুককর হয়নি পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ম্যাচের তৃতীয় ওভারেই বাংলাদেশি পেসার মোস্তফাজুর রহমানের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন রোহিত শর্মা (৫)। সেই ধাক্কা সামলে ওঠার আগে ফের মুম্বইকে ধাক্কা দেন মুকেশ কুমার। মুম্বইয়ের তিন নম্বরে নামা ব্যাটার উইল জ্যাকসকে (২১) ফিরিয়ে দেন। পরের ওভারে বল করতে এসে রায়ান রিকেলটনকে (২৫) জোর ধাক্কা দেন কুলদীপ যাদব।

চতুর্থ উইকেটে তিলক বর্মাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন সূর্যকুমার যাদব। দিল্লির বোলারদের পাল্টা আক্রমণের পথে হেঁটে দুই ব্যাটার রান মেশিন সচল রাখেন বটে, তবে রান তোলার গতি খানিকটা শ্লথ হয়ে যায়। ১৫তম ওভারে বল করতে এসে তিলককে (২৭) ফিরিয়ে ৫৫ রানের জুটি ভাঙেন বাংলার মুকেস কুমার। ছয় নম্বরে নামা মুম্বইয়ের অধিনায়ক হার্দিক ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি। দুষ্যন্ত চামিরার বলে তিনি আউট হন। সাজঘরে ফেরার আগে করেন ৬ বলে ৩ রান। খানিকটা চাপে পড়ে যায় মুম্বই। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে ব্যাট করে সেই চাপ কাটান সূর্য ও নমন ধীর। ৩৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সূর্য। শেষ ওভারে চামিরাকে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে দলকে ১৮০ রানে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত মুম্বইয়ের সহ অধিনায়ক ৪৩ বলে ৭৩ এবং নমন ধীর ৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি ও ছাত্রদের সমর্থন তামিল অভিনেত্রীর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত