IPL 2025: রাহানেদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারেন বেঙ্গালুরুর এই তরুণ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার (২২ মার্চ) ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে চলতি বছরের আইপিএলের। ঘরের মাঠে হওয়ায় সামান্য হলেও এগিয়ে বর্তমান চ্যাম্পিয়ন নাইটরা। কিন্তু অজিঙ্কা রাহানেদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়াতে পারেন বেঙ্গালুরুর এক তরুণ ব্যাটার। কে তিনি জানেন? তিনি আর কেউ নন দেবদত্ত পাডিক্কাল। আইপিএল (IPL 2025) শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র প্র্যাকটিস ম্যাচে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ ব্যাটসম্যান। তিনি মাত্র ৪৮ বলে ৮২ রান করে দলে নম্বর ৩ জায়গা পাকা করে ফেলেছেন। RCB-র নতুন মরসুম শুরুর আগে এই ঝড়ো ইনিংস ফ্যানদের মনে নতুন আশা জাগিয়েছে।

প্র্যাকটিস ম্যাচে পাডিক্কাল -এর ঝড়

RCB তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলেছে সম্প্রতি। সেখানে দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal) ব্যাট হাতে আগুন জ্বালিয়েছেন। তিনি ৪৮ বলে ৮২ রান করেছেন, যার মধ্যে ছিল বড় বড় শট। এই ইনিংসে তিনি দেখিয়েছেন, কেন তাঁকে নম্বর ৩-এর জন্য ভাবা হচ্ছে। RCB দলের ভরসার জায়গা বিরাট কোহলি যেখানে ওপেন করতে পারেন, সেখানে পাডিক্কাল মাঝের ওভারগুলো সামলাতে প্রস্তুত। তাঁর এই খেলা দেখে কোচ আর ফ্যানরা মুগ্ধ।

কেন নম্বর ৩ তাঁর জন্য?

পাডিক্কাল এর আগে RCB-র হয়ে ২০২০-এ খেলেছেন। সেবার তিনি ৪৭৩ রান করে সবাইকে চমকে দিয়েছিলেন। গতবার তিনি লখনউ সুপার জায়েন্টস (LSG)-এ ছিলেন। এবার IPL 2025-এর নিলামে RCB তাঁকে ৮ কোটি টাকা দিয়ে ফিরিয়ে এনেছে। তাঁর রান করার ক্ষমতা আর ঠান্ডা মাথায় খেলা নম্বর-এর জন্য একদম মানানসই।

RCB-র পরিকল্পনা

RCB-র ব্যাটিং লাইনআপ এবার জোরদার। বিরাট কোহলি ওপেন করতে পারেন। তারপর পাডিক্কাল নম্বর ৩-এ এসে খেলা ধরে রাখবেন। তিনি বড় শট খেলতে পারেন, আবার দরকারে ইনিংস গড়তেও জানেন। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান গতবার LSG-তে ১৩৬ স্ট্রাইক রেটে রান করেছেন। RCB আশা করছে, তিনি এবার দলকে শক্ত ভিত তৈরি করে দেবেন।

পাডিক্কাল -এর এই ঝড়ো খেলা দেখে RCB ফ্যানরা খুব খুশি। তারা বলছেন, “দেবদত্ত আমাদের নতুন তারকা।” IPL 2025 শুরু হবে ২২ মার্চ থেকে। প্রথম ম্যাচে RCB খেলবে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর বিরুদ্ধে। পাডিক্কাল -এর এই ফর্ম দেখে ফ্যানরা মনে করছেন, এবার ট্রফির অপেক্ষা শেষ হতে পারে।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের