তিলকের চওড়া ব্যাটে দিল্লিকে ২০৬ রানের লক্ষ্য দিল মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিলক ভার্মা-রায়াল রিকেলটন ও সূর্য যাদবদের চওড়া ব্যাটে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লড়াকু ইনিংস দাঁড় করল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার (১৩ এপ্রিল) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছেন হার্দিক পাণ্ড্যরা। দিল্লির হয়ে কুলদীপ যাদব ২৩ রানে এবং বিপরাজ নিগম ৪১ রানে ২টি করে উইকেট নিয়েছেন।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর পটেল। ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখেশুনে খেলতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। বেশ ভালই খেলছিলেন দুজনে। রান মেশিনও সচল রাখছিলেন। মনে হচ্ছিল, সমালোচকদের জবাব দিতে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নেমেছছেন রোহিত শর্মা। কিন্তু না। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন মুম্বইয়ের তারকা ক্রিকেটার। মাত্র ১৮ বলে ১৮ রান করে বিপরাজ নিগমের শিকার হয়ে ফেরেন রোহিত। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মুম্বইকে এগিয়ে নিয়ে যান রিকেলটন ও সূর্য যাদব। অষ্টম ওভারে কুলদীপ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান রিকেলটনও। আউটের আগে করেন ২৫ বলে ৪১ রান। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চচার ও দুটি ছক্কায়।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা দিল্লির বোলারদের শাসন করে রান মেশিন সচল রাখেন। রান তোলার গতিও বেড়েছিল। ১৪তম ওভারে সূর্যকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভেঙে মুম্বইকে জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। ২৮ বলে ৪০ করেন সূর্য। পরের ওভারে বিপরাজ নিগমের বলে ফিরে যান মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি করেন চচার বলে দুই রান। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় মুম্বই। পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেই চাপ কাটানোর চেষ্টা চালান তিলক ও নমন ধীর। দিল্লির স্পিনারদের মাথায় চড়তে না দিয়ে পাল্টা মারের পথে হাঁটেন দুজনে। ২৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিলক। ১৯.৪ ওভারে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় মুম্বই। পরের বলেই মুকেশ কুমারের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিলক ভার্মা। আউট হওয়ার আগে করেন ৩২ বলে ৫৯। শেষ পর্যন্ত ২০৫ রানে থেমে যায় মুম্বইয়ের ইনিংস। নমন ধীর (১৭ বলে ৩৮) ও উইল জ্যাকস (১ বল ১) অপরাজিত থেকে যান।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?