টিম ডেভিডের ‘সাঁতার’ কাণ্ডে চিন্নাস্বামী স্টেডিয়ামে হাসির রোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম আবারও খবরের শিরোনামে! এবার কারণ কোনও রেকর্ড বা ছক্কার বৃষ্টি নয়, বরং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) তারকা ব্যাটার টিম ডেভিডের এক হাস্যকর কাণ্ড। বিরতির পর আগামী ১৭ মে আবার শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। আর সেই হাই-ভোল্টেজ ম্যাচের আগে প্রস্তুতির সময় এই অস্ট্রেলিয়ান পাওয়ার-হিটার মাঠের ভিজে কভারের ওপর ‘সাঁতার’ কেটে সবাইকে হাসালেন। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বৃষ্টির মাঝে টিম ডেভিডের মজার কাণ্ড

বেঙ্গালুরুতে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য মাঠের কভার ভিজে যায়, আর অনুশীলনীও কিছুক্ষণের জন্য থমকে যায়। সবাই যখন জলের ফোষটা থেকে বাঁচার জন্য নিরাপদ আচ্ছাদনের খোঁজে ছুটছেন, তখন টিম ডেভিডের মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। ঠিক করলেন এই মুহূর্তটাকে অন্য ভাবে কাজে লাগাবেন। তিনি ভিজে কভারের ওপর পড়ে গিয়ে হাত-পা ছড়িয়ে সাঁতারের ভঙ্গিতে স্লাইড করতে শুরু করলেন, যেন মাঠটা কোনও ওয়াটারপার্ক! এই দৃশ্য দেখে RCB ড্রেসিং রুমে হাসির রোল উঠল। ভিজে-চুপচুপে অবস্থায় ফিরে আসা টিমকে সতীর্থরা হাততালি দিয়ে স্বাগত জানান। এই মজার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল, আর ফ্যানরা বলছেন, টিম ডেভিড শুধু ব্যাট দিয়েই নয়, মজা দিয়েও মাঠ মাতাতে জানেন!

টিম ডেভিডের আইপিএল ২০২৫ –এ ফর্ম

টিম ডেভিড এই মরশুমে RCB দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত বছর মুম্বই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দেওয়ার পর, RCB জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তাকে ৩ কোটি টাকায় কিনে নেয়। ২০২৪ সালে মুম্বইয়ের হয়ে ২৪১ রান করা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু RCBর লাল-কালো জার্সিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন। এই মরসুমে ১১ ম্যাচে তিনি ১৮৬ রান করেছেন, যার গড় ৯৩ এবং স্ট্রাইক রেট প্রায় ১৯৪! বিশেষ করে বেঙ্গালুরুতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তার অপরাজিত ৫০ রান ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ।

২০২১ সালে আইপিএলে অভিষেকের পর থেকে টিম ডেভিড মোট ৮৪৫ রান করেছেন, গড় ৩৩.৮০ এবং স্ট্রাইক রেট ১৭৪.৯৪। এই পরিসংখ্যান তাকে আইপিএলের অন্যতম বিধ্বংসী মিডল-অর্ডার ব্যাটার হিসেবে পরিচিতি দিয়েছে।

RCBর দুর্দান্ত ফর্ম

আইপিএল ২০২৫ মরসুমে RCB দারুণ ছন্দে আছে। ১১ ম্যাচে তাদের ১৬ পয়েন্ট এবং নেট রান রেট +০.৪৮২। এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। KKRর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে জিততে পারলে তারা প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা পাকা করবে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্তদের সমর্থন আর টিম ডেভিডের মতো তারকাদের ফর্ম তাদের জন্য বড় শক্তি।

টিম ডেভিডের ‘সাঁতার’ কাণ্ড শুধু হাসির খোরাকই দিল না, বরং RCB দলের মনোবলও বাড়িয়ে দিয়েছে। এই মরসুমে তারা যে ফর্মে আছে, তাতে KKRর জন্য এই ম্যাচ কঠিন হতে চলেছে।

 

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর