মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ হলে মানুষ সবার আগে চিকিৎসকের কাছে যায়। বিজ্ঞান যতই উন্নত হোক, ঈশ্বরের দরবারে হাজির হন তাঁরা। মানুষ অসহায় পরিস্থিতিতে একমাত্র তাঁকেই ভরসা করে থাকেন। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মন্দির রয়েছে। যেখানে অলৌকিক ঘটনা ঘটে। বিজ্ঞানে যার কোনও মানে খুঁজে পাওয়া যায় না। এমনই এক মন্দির রয়েছে মধ্যপ্রদেশের ভিন্দে। এটি দন্দরৌয়া ধাম বলে পরিচিত। এই মন্দিরের বৈশিষ্ট্য হল বজরংবলী এখানে চিকিৎসকরূপে পুজো পান। আসুন দেখে নেওয়া যাক এই মন্দিরের কাহিনী ও আড়ালে লুকিয়ে থাকা রহস্য।

এই মন্দিরে স্থাপিত মূর্তিটি অসাধারণ। এখানে হনুমানজির মূর্তির পাশে একটি স্টেথো রাখা রয়েছে। ভক্তরা এখানে তাঁকে ডাক্তার হনুমানজি মহারাজ বলে ডাকে। মন্দিরে আসা ভক্তরা নিজেদের অসুস্থতা ও সমস্যার কথা জানান বজরংবলীর কাছে। বিশ্বাস করা হয়ে থাকে কোনও ভক্ত যদি ভক্তি সহকারে পুজো করেন, মন থেকে ডাকেন, তাহলে সমস্যার সমাধান হবে। এই মন্দিরে নাচের ভঙ্গিমায় থাকা মূর্তিটি প্রায় ৩০০ বছরের পুরোনো। প্রতিদিন বহু ভক্ত ছুটে যান। 

মন্দির ঘিরে জনপ্রিয় গল্প রয়েছে। জনশ্রুতি, বহু বছর আগে শিবকুমার দাস নামে এক সাধু এখানে বাস করতেন। একনিষ্ঠ হনুমান ভক্ত ছিলেন তিনি। একসময় তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হন। অসুস্থ অবস্থাতেও তিনি পুজো করে গিয়েছেন। ভক্তদের বিশ্বাস, সেই সময় বজরংবলী নিজে এসে সুস্থ করেন ভক্তকে। তারপর থেকে চিকিৎসক হনুমানজির কথা ছড়িয়ে যায় সর্বত্র। শুধু মধ্যপ্রদেশের বাসিন্দারাই নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যান এই মন্দিরে। স্বাস্থ্য ও সুস্থতার পাশাপাশি পারিবারিক সুখ, শান্তির কথাও বজরংবলীর কাছে বলেন ভক্তরা।

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ