ইডেনে আজ KKR বনাম SRH—কে পাবে প্রথম জয়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ—আইপিএল ২০২৬-এর ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি দুই দল। কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ লড়াই। দুই দলই মরশুমের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে। আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছেন দুই দলের অধিনায়ক  অজিঙ্ক রাহানে ও ইশান কিষাণ । 

এই ম্যাচে বিশেষ নজর থাকবে দুই দলের বোলিং বিভাগে। Kolkata Knight Riders -এর  বোলিং বিভাগ আগের ম্যাচে একেবারেই ছন্দে ছিল না। Sunil Narine ও Varun Chakravarthy-র মতো স্পিনাররা প্রত্যাশামতো উইকেট তুলতে পারেননি। ডেথ ওভারে Vaibhav Arora-দের ব্যর্থতায় প্রতিপক্ষ বড় রান তুলতে সক্ষম হয়। ব্যাট হাতে Rinku Singh ও Ajinkya Rahane লড়াই করলেও শেষরক্ষা হয়নি।

অন্যদিকে, Sunrisers Hyderabad দলে Ishan Kishan আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও বোলিং দুর্বলতায় হারের মুখ দেখতে হয়। 

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে , এই ম্যাচে কেকেআরের জয়ের সম্ভাবনা সামান্য বেশি (প্রায় 55-60%)। এর প্রধান কারণ ইডেন গার্ডেন্সে ঘরের মাঠের সুবিধা এবং স্পিন আক্রমণের শক্তি। তবে তারা  এটাও বলছেন , যদি হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ দ্রুত রান তুলতে পারে এবং বোলাররা ডেথ ওভারে নিয়ন্ত্রণ রাখে, তাহলে ম্যাচ সহজেই ঘুরে যেতে পারে। 

সব মিলিয়ে, আজকের ম্যাচে কে জিতবে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। ইডেন গার্ডেন্সে দর্শকদের সামনে জমজমাট ক্রিকেট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১