চেন্নাইকে টেক্কা দিয়ে ৯ কোটি ২০ লাখে বাংলাদেশি বোলার মোস্তাফিজকে কিনল কলকাতা নাইট রাইডার্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশছোঁয়া দামে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনল কলকাতা নাইট রাইডার্স। টাইগার বোলারকে দলে টানতে ৯ কোটি ২০ লক্ষ টাকা ঢেলেছে শাহরুখ খানের দল। আদৌ অত টাকা দিয়ে মোস্তাফিজকে দলে নেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মুসলিম বলেই কি বাংলাদেশি জোরে বোলারের পিছনে ওই বিপুল টাকা ঢেলেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান, সেই প্রশ্নও উঠেছে।

মঙ্গলবারের (১৬ ডিসেম্বর) আইপিএল নিলামে ৩৫০ ক্রিকেটারের মধ্যে বাংলাদেশি ছিলেন সাত জন। তার মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ছিল পেসার মোস্তাফিজুর রহমানের। তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। বাকি ছয়জনের মধ্যে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলামের ভিত্তিমূল্য ছিল ৭৫ লক্ষ টাকা। আর রাকিবুল হাসানের ভিত্তিমূল্য বা বেস প্রাইস ছিল ৩০ লাখ।

এদিন মোস্তাফিজুর রহমানকে দলে পেতে আসরে নেমেছিল দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ফলে চড়চড় করে দাম বাড়তে থাকে বাংলাদেশের জোরে বোলারের। এক সময় লড়াই থেকে সরে দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস। এর পর চেন্নাই ও কেকেআরের মধ্যে জোর টক্কর চলতে থাকে। শেষ পর্যন্ত আকাশছোঁয়া দামে (৯ কোটি ২০ লাখ) মোস্তাফিজকে কিনে নেয় কেকেআর।

এদিন ৯ কোটি ২০ লাখ টাকা দাম পাওয়ার সঙ্গে সঙ্গে আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পেলেন মোস্তাফিজ। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান বাজার দর অনুযায়ী  যার মূল্য ৫ কোটি ৪৫ লাখ টাকা। ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন মোস্তাফিজ। এ নিয়ে আইপিএলে ষষ্ঠতম দলে খেলবেন তিনি। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন। আইপিএলে আট মরসুমে ৬০ ম্যাচ খেলে পকেটে ঝুলিতে পুরেছেন ৬৫ উইকেট।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা