ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: ব্যাট হাতে তাণ্ডব চালালেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। মূলত তাঁর ৩৩ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংসের দৌলতে মঙ্গলবার (২৬ মে) প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পাঁচ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সরাসরি ফাইনালে খেলার ছাড়পত্র পেতে শুভমন গিলদের চাই ২৫৫ রান।

ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন আরসিবির দুই ওপেনার বেঙ্কটেশ আইয়ার ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারেই গুজরাতকে সাফল্য এনে দেন কাগিসো রাবাদা। ফিরিয়ে দেন বেঙ্কটেশকে (৭ বলে ১৯)। এর পর জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল। ২৩ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। পাওয়ার প্লে শেষে আরসিবির রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৭৬। দুরন্ত ছন্দে থাকা কোহলি গুজরাতের বোলারদের শাসন করে আইপিএলে এক নয়া ইতিহাস গড়েন। তিনিই হলেন প্রথম খেলোয়াড় যিনি টানা চারটে মরসুমে ৬০০ রানের উপরে করেছেন। নবম ওভারে বল করতে এসে বেঙ্গালুরুকে জোড়া ধাক্কা দেন জেসন হোল্ডার। দ্বিতীয় বলে ফেরান বিরাটকে (৪৩)। আর চতুর্থ বলে দেবদত্ত পাড়িক্কলকে (৩০)।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে মাথা ঠান্ডা করে খেলে ওই জোড়া ধাক্কা সামলান অধিনায়ক রজত পাতিদার ও ক্রুণাল পাণ্ড্য। ১৪তম ওভারে রজতের (তখন ২০ রানে ব্যাট করছিলেন) সহজ ক্যাচ ফস্কান রাবাদা। ১৪.৩ ওভারেই দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন রজত-ক্রুণাল। আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে ১৭তম ওভারে রাবাদার বলে সাই সুদর্শনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ক্রুণাল। আউটের আগে করে যান ২৭ বলে ৪৩ রান। এর পর তাণ্ডব শুরু করেন রজত। তিনি মাত্র ২১ বলেই পাঁচটি বিশাল ছক্কার সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন। ছয় নম্বরে নামা মারকুটে খেলোয়াড় টিম ডেভিড এদিন বেশি সুবিধা করতে পারেননি। তিনি মাত্র চার রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যান। সাত নম্বরে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন জিতেশ শর্মাও। ১৯তম ওভারে মোহাম্মদ সিরাজের বলে পর পর ছয় ও চার হাঁকান। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে আরসিবি। অধিনায়ক রজত ৩৩ বলে ৯৩ এবং জিতেশ ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। গুজরাতের পক্ষে রাবাদা ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নিয়েছেন।

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন