গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সন্মুখীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দেবদত্ত পাড়িক্কল (৪০) ও বিরাট কোহলি (২৮) ছাড়া বেঙ্গালুরুর আর কোনও ব্যাটার গুজরাতের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেননি। ১৯.২ ওভারে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় বেঙ্গালুরু। গুজরাতের হয়ে আর্শাদ খান ৩.২ ওভার বল করে ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠান গুজরাতের অধিনায়ক শুভমন গিল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন বেঙ্গালুরুর বিরাট কোহলি। খানিকটা খোলসের ভিতরে ছিলেন উইল জ্যাকস। তৃতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে ফিরে যান মাত্র ৫ রান করে। পরের ওভারেই কাগিসোর রাবাডার বলে সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি। তিনি করেন ১৩ বলে ২৮ রান। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দেবদত্ত পাড়িক্কল ও অধিনায়ক রজত পাতিদার দলকে এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লে শেষে বেঙ্গালুরুর রান দাঁড়ায় ২ উইকেটে ৫৯। অষ্টম ওভারে আর্শাদ খানের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রজত পাতিদার (১৯)। তার পরেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার।

সাজঘরে ফেরার লাইন পড়ে যায়। পর পর ফিরে যান জিতেশ শর্মা (১), টিম ডেভিড (৯) ও ক্রুণাল পাণ্ড্য (৪)। মাত্র ১৭ রানে চার উইকেট খুঁইয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে বেঙ্গালুরু। এর পর রোমারিও শেফার্ডকে নিয়ে খানিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান দেবদত্ত পাড়িক্কল। সপ্তম উইকেটে দুজনে ৩০ রান যোগ করেন। ১৪তম ওভারে রশিদ খানের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন পাড়িক্কল। আউট হওয়ার আগে তিনি করেন ২৪ বলে ৪০ রান। পরের বলেই আউট হয়ে যান শেফার্ড (১৪ বলে ১৭)। ১২৬ রানেই আট উইকেট হারায় পাতিদারের দল।

এর পর নবম উইকেটে বেঙ্কটেশ আইয়ার ও ভুবনেশ্বর কুমার রুখে দাঁড়িয়ে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারে আর্শাদ খানের প্রথম বলে সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আইয়ার (১৪ বলে ১২)। পরের বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন জস হেজলউড (০)। ভুবনেশ্বর কুমার ১৫ রানে অপরাজিত থাকেন।

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য