ক্যান্সারের কাছে হার মানলেন ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, ৫৯ বছরে থামল জীবন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সারের কাছে শেষ পর্যন্ত হেরেই গেলেন ইতালির তারকা ফুটবলার সালভাতর শিলাচি। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) মাত্র ৫৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯৯০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসাবে ‘গোল্ডেন বুট’ জয়ী। আর আচমকা   শিলাচির প্রয়াণের খবরে ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। ইতালির তারকা ফুটবলারের প্রাক্তন ক্লাব জুভেন্টাসের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘আমরা তার খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, বিদায় তোতো, ধন্যবাদ।’ ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।

বরাবরই প্রচারের আলোকবৃত্ত থেকে শত যোজন দূরে থেকেছেন সালভাতর শিলাচি। ১৯৯০ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসাবে ইতালির জার্সি গায়ে নেমেছিলেন। আর বদলি খেলোয়াড় হিসাবে নেমেই প্রতিযোগিতার প্রথম গোলটি পেয়েছিলেন শিলাচি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকবার বদলি হয়ে খেলার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামেন। আক্রমণে রবার্তো ব্যাজিওর সঙ্গে তার যুগলবন্দিতে ছন্দ ফিরে পেয়েছিল ইতালি।

নকআউটে উরুগুয়ে ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন শিলাচি। রাতারাতিই ইতালির সমর্থকদের কাছে নায়ক হয়ে উঠেছিলেন। ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে গোল করে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত পেনাল্টিতে হেরে বিদায় নেয় ইতালি। তৃতীয় স্থান অর্জনের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেন শিলাচি।

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’