এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসের মঞ্চে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট দল। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল ইতিমধ্যেই জাপানের উদ্দেশে রওনা দিয়েছে। আর দলের প্রস্তুতিকে আরও ধারালো করতে মূল স্কোয়াডের বাইরে থেকে তিন ক্রিকেটারকে নেট বোলার হিসেবে সঙ্গে নেওয়া হয়েছে।   

জম্মু ও কাশ্মীরের পেসার রসিখ সালাম দার, মহারাষ্ট্রের বাঁহাতি স্পিনার ভিকি ওস্তওয়াল এবং উত্তরপ্রদেশের পেসার কার্তিক ত্যাগীকে জাপান সফরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। জাতীয় নির্বাচকরা তাঁদের মূল দলের সদস্য হিসেবে নয়, বরং অতিরিক্ত সদস্য এবং নেট বোলার হিসেবে বেছে নিয়েছেন।  মূল স্কোয়াডে নীতীশ কুমার রেড্ডি না থাকায় দলের সদস্যসংখ্যা ১৪ জনে নেমে এসেছে। তাই অনুশীলনে পর্যাপ্ত বোলিং অপশন তৈরি রাখতেই এই তিন ক্রিকেটারকে সঙ্গে নেওয়া হয়েছে বলে জানা  গিয়েছে।  

আরও পড়ুন:  মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

জাপানে  ২১ সেপ্টেম্বর সোমবার সানো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। এরপর ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে শ্রেয়স আইয়ারের দল। এই ম্যাচের পরও কয়েক দিন সানোতেই থেকে প্রস্তুতি নেবে ভারতীয় দল। তারপর ভারতীয় দল যাবে নাগোয়ায়। সেখানে এশিয়ান গেমসে ভারতের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে। অর্থাৎ, এশিয়ান গেমসের আসল লড়াই শুরু হওয়ার আগেই জাপানের মাটিতে নিজেদের প্রস্তুতিকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাইছে টিম ইন্ডিয়া।     

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি