মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন ভারতের মহিলা টিমের ক্রিকেটার স্মৃতি মান্ধানা। মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটে স্মৃতি মান্ধানাই এখন সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি ছাপিয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে। বর্তমানে স্মৃতির ঝুলিতে রয়েছে  রান ৪৭৫৮। 

রবিবার (২০ সেপ্টেম্বর) ভারতের সেরা ব্যাটার স্মৃতি মান্ধানা বাংলাদেশের বিপক্ষে খেলে এই রেকর্ড গড়েছেন। মেয়েছের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মারুফা আক্তারের বলে বাউন্ডারি মেরে মেয়েধের টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকার শীর্ষে পৌঁছান স্মৃতি মান্ধানা। 

আরও পড়ুন: টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা? 

মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বাধিক রান 

৪৭৬৫ – স্মৃতি মন্ধনা
৪৭৫৮ – সুজি বেটস
৪২৮৭ – হরমনপ্রীত কৌর
৪২৮২ – চামারি অথাপাথু
৩৮১৭- সোফি ডিভাইন 

এটাই অবশ্য মান্ধানার সাম্প্রতিক একমাত্র রেকর্ড নয়। চলতি মাসের শুরুতেই হংকংয়ের বিরুদ্ধে ৬৪ বলে ১২৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসের সুবাদে প্রাক্তন মহিলা টিমের অধিনায়কমিতালী রাজকে টপকে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও হন স্মৃতি। হংকংয়ের বিরুদ্ধে ওই শতরান ছিল তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ১৮তম শতরান। সেটা নিয়ে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডও তাঁর দখলে আসে। এটা বলার অপেক্ষা রাখে না যে, মাত্র ৩০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন স্মৃতি। এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর এই কীর্তি ক্রিকেটের ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় যোগ করল।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন