আয়ারল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে রাখল বুমরা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক যশপ্রীত বুমরা ও রবি বিষ্ণোইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে রাখল টিম ইন্ডিয়া। অভিষেক ম্যাচেই দুই উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। ব্যারি ম্যাকার্থির  অপরাজিত অর্ধশতরান আর কার্টিস ক্যাম্পায়ের ৩৯ রানের সুবাদে বড়সড় লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে আইরিশরা।

শুক্রবার ডাবলিনের মালাহাইডে প্রথম টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে এদিন অভিষেক ঘটে আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানো কেকেআরের ব্যাটার রিঙ্কু সিং ও বোলার প্রসিদ্ধ কৃষ্ণের। তাঁদের পাশাপাশি সবার চোখ ছিল চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ভারতের অন্যতম মিডিয়াম পেসার বুমরার দিকে। কতটা ফিট তিনি এবং  বল হাতে কতটা জ্বলে উঠতে পারেন, সেদিকে নজর ছিল সবার। প্রথম ওভারেই ভেল্কি দেখান ভারত অধিনায়ক। প্রথম বলে চার রান দিলেও দ্বিতীয় বলেই অ্যান্ডি বালবার্নিকে (৪) ফেরান। পঞ্চম বলে ফেরান লোরকান টাকারকে (০)। প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়া আইরিশরা এর পরে দেখেশুনে খেলতে থাকেন। পঞ্চম ওভারের শেষ বলে হ্যারি টেকটরকে (৯) ফিরিয়ে নিজের অভিষেক উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ।

স্কোর বোর্ডে কোনও রান যোগ হতে না হতেই আইরিশ অধিনায়ক  পল স্টার্লিংয়ের (১১) উইকেট ছিটকে দেন রবি বিষ্ণোই। পরের ওভারে ফের আয়ারল্যান্ড শিবিরে ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ। ফিরিয়ে দেন জর্জ ডকরেলকে (০)। এর পরে ষষ্ঠ উইকেটে মার্ক আডায়ারকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান কার্টিস ক্যাম্পার। আডায়ারকে (৫) ফিরিয়ে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। এর পরে সপ্তম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান ক্যাম্পার ও ব্যারি ম্যাকার্থি। দুজনে জুটি বেঁধে ৫৭ রান যোগ করার পাশাপাশি দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৮তম ওভারে ক্যাম্পারকে (৩৯) ফিরিয়ে জুটি ভাঙেন আরশদীপ সিং। তার পরেই আইরিশ রান মেশিন কার্যত স্লো হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে রান তোলে পল স্টার্লিংয়ের দল। ম্যাকার্থি ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে