শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন জশপ্রীত বুমরা

গত বছরের ১৪ জুলাই লর্ডসে শেষ বারের মতো একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন গুজরাতের পেসার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে খেলছেন দ্রুতগতির বোলার জশপ্রীত বুমরা। চোট সারিয়ে দলে ফিরলেও এই মুহুর্তে ভারতীয় বোলিং ভাগের অন্যতম শক্তিকে মাঠে নামাতে চাইছে না বিসিসিআই। সূত্রের খবর, টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে থাকলেও বুমরাকে খেলানো নিয়ে যেন তাড়াহুড়ো না করা হয়। বরং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য প্রস্তুত রাখা হোক বুমরাকে। বোর্ডের ওই সিদ্ধান্ত মেনে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন বুমরা। ফলে প্রায় চার মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল ভারতীয় দলের অন্যতম সফল পেসারকে। অস্ট্রেলিয়ার মাটিতে টি টুয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশ সফরেও দলে ছিলেন না তিনি। চোট সারানোর জন্য তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাদেমিতে পাঠানো হয়েছিল। তাঁকে ফিট বলে ঘোষণা করার পরে গত সপ্তাহেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে তাঁকে দলে রাখার কথা ঘোষণা করেন নির্বাচকরা। প্রায় চার মাস বাদে গুজরাতের পেসার দলে ফেরায় টিম ইন্ডিয়ার বোলিং শক্তি অনেকটাই বেড়ে গিয়েছিল।

যদিও সোমবার বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, দলে থাকলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে খেলানো হচ্ছে না বুমরাকে। যাতে নতুন করে চোটের কবলে না পড়েন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বুমরার প্রত্যাবর্তন আরও খানিকটা পিছিয়ে গেল। উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই লর্ডসে শেষ বারের মতো একদিনের ম্যাচে মাঠে নেমেছিলেন গুজরাতের পেসার।

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED