কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, ক্যারিবীয় কিংবদন্তি কাইরান পোলার্ডরা যা করতে পারেননি, তাই করে দেখালেন ইংলিশ ব্যাটার জস বাটলার। প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় করে ৩০ রান করেছেন ইংলিশ তারকা ব্যাটার। আর তাতেই টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন।

টি টোয়েন্টির ইতিহাসে ১৪ হাজার রানের ঘরে ছিলেন জস বাটলার-সহ সাত  ব্যাটার। বাকিরা হলেন কাইরান পোলার্ড (১৪,৯৯৯), অ্যালেক্স হেলস (১৪৫৮১) ক্রিস গেইল (১৪৫৬২), ডেভিড ওয়ার্নার (১৪২৮৪), বিরাট কোহলি (১৪২১৮) ও জেমস ভিন্স (১৪১৮৭)। এদের মধ্যে পোলার্ড ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলছেন। গত ১২ সেপ্টেম্বর ত্রিবাগো নাইট রাইডার্সের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

বাটলারের বয়স ৩৬ বছর হলেও আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। পোলার্ডের সঙ্গে বাটলারের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের প্রতিযোগিতা আরও কিছু দিন চলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫২৮ ম্যাচ খেললেও বাটলার ব্যাটিং করেছেন ৪৯৭ ইনিংসে। তাঁর রান ১৫,০০০। দুইয়ে থাকা কাইরন পোলার্ডের রান ১৪৯৯৯। তিনি ৭৫৪ ম্যাচ খেললেও ৬৭১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। বাটলারের রেকর্ড গড়ার রাতে ইংল্যান্ড এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.১ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান করে ফেলে ইংলিশরা। ম্যাচসেরা হয়েছেন লিয়াম ডসন। ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন। ফিল্ডিংয়ে দুটি ক্যাচও ধরেছেন।

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাত নিয়ে জোর জল্পনা

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪