নিজের সোনার চেন বেচে ক্রিকেট কিট কিনে দিয়েছিলেন জুরেলের মা

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুটি টেস্ট ম্যাচে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। উত্তরপ্রদেশ থেকে আসা এই তরুণ খেলোয়াড়ের ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার পিছনে রয়েছে অনেক ঘটনা। জানা গিয়েছে, টাকা ধার করে ছেলেকে ব্যাট কিনে দিয়েছিলেন জুরেলের বাবা। এখানেই শেষ নয়, জুরেলের মা সোনার চেন বেচে ক্রিকেট কিট কিনে দিয়েছিলেন জুরেলকে।

জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে কি বললেন জুরেল। এই প্রসঙ্গে জুরেল জানান, ‘আর্মি স্কুলে পড়ার সময়ে ছুটি চলাকালীন আগ্রায় একলব্য স্টেডিয়ামে ক্রিকেট ক্যাম্পে যোগ দিয়েছিলাম। কিন্তু ক্রিকেট ক্যাম্পে যোগ দেওয়ার কথা পরিবারকে জানায়নি। পরে যখন বাবা এই কথা জানতে পারেন, তখন তিনি আমাকে খুব বকেছিলেন। এরপর বাবা ৮০০ টাকা ধার করে ক্রিকেট ব্যাট কিনে দিয়েছিলেন আমাকে।‘

এখানেই শেষ নয়, কিছুটা আবেগতাড়িত হয়ে জুরেল জানান, ‘বাবাকে যখন আমি ক্রিকেট কিট দেওয়ার কথা বলি, তখন তিনি দেবেন না বলে দিয়েছিলেন। পরে আমার মা সোনার চেন বিক্রি করে আমাকে ক্রিকেট কিট কিনে দেয়। ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর যখন পাই, তখন মা-বাবাকে জানাই। মা-বাবা জানতে চান, কোন ভারতের কোন ক্রিকেট দলে সুযোগ পেয়েছি। শুনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরাও।‘

উল্লেখ্য, গত বছর বিদর্ভের বিরুদ্ধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয়েছে জুরেলের। রনজি ট্রফিতে কেরালার বিরুদ্ধে নজরকাড়া পারফরমেন্স ছিল জুরেলের। এবার আসন্ন ইংল্যান্ড সিরিজে দুই টেস্ট ম্যাচে উইকেট কিপার হিসাবে যোগ দিলেন ২২ বছর বয়সি এই খেলোয়াড়।

 

 

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?