চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোট সারিয়ে আইপিএল খেলতে মুখিয়ে রাহুল

নিজস্ব প্রতিনিধি : চোট সারিয়ে আইপিএলে খেলতে দেখা যেতে পারে কে এল রাহুলকে। জানা যাচ্ছে, ন্যাশনাল ক্রিকেট আকাডেমি থেকে প্লে সার্টিফিকেট নিয়ে আইপিএলে খেলতে দেখা যেতে পারে কে এল রাহুলকে। আগামী ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপার জায়েন্টস। লখনউ সুপার জায়েন্টসের হয়ে খেলতে নামতে পারেন রাহুল।

সূত্র মারফত জানা গিয়েছে, লন্ডনে বিশেষজ্ঞদের কথা বলেছেন কে এল রাহুল। গত রবিবার ভারতে ফিরে এসেছে রাহুল। ইতিমধ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাডেমিতে রাহুলের শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেট আকাডেমি থেকে প্লে সার্টিফিকেট পেলেই আইপিএল খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন কে এল রাহুল। আইপিএল শেষ হওয়ার পরই শুরু হবে টি ২০ বিশ্বকাপ ক্রিকেট। সেখানেও খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী কে এল রাহুল।

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন কে এল রাহুল। এরপর দেশেই তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু কিছুতেই পুরোপুরি সুস্থ হয়ে উঠছিলেন না রাহুল। শেষ পর্যন্ত তাঁকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো হয়। চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ খেলতে পারলেন না কে এল রাহুল।

 

Published by:

Share Link:

More Releted News:

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

CSK-এর আচরণে ক্ষুব্ধ অশ্বিন! আয়ুষ মাত্রের চোট নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্পিনার

স্টাবস- অক্ষরের লড়াই, আরসিবিকে হারিয়ে জিতল দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ