বাইচুংকে হারিয়ে ভারতীয় ফুটবলের শীর্ষ পদে বিজেপি নেতা কল্যাণ চৌবে

সহ সভাপতি পদে জয়ী হয়েছেন এন এ হারিস। তিনি মানবেন্দ্র সিংকে হারিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের আরও একটি ক্রীড়া প্রতিষ্ঠানের গৈরিকীকরণ হল। ভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) সভাপতি পদে বাইচুং ভুটিয়াকে (Bhaichung Bhutia) হারিয়ে জয়ী হলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। অর্থা‍ৎ ভারতীয় ফুটবল রাজনীতিমুক্ত হতে পারল না। শুধু শীর্ষ কর্তার রাজনৈতিক পরিচয় বদলে গেল। ক্রীড়াক্ষেত্রে রাজনীতির এমন নোংরা থাবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ফুটবলাররা।

বছর দুয়েকের টালবাহানা কাটিয়ে শুক্রবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে লড়াইয়ে ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) ও বিজেপি নেতা কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার থাকায় সেই রাজ্যের ফুটবল সংস্থাগুলিও পদ্ম শিবিরের কব্জায়। ফলে কল্যাণের (Kalyan Chaubey) জয় নিয়ে কোনও সংশয় ছিল না। কেননা দলীয় নেতাকে জেতাতে আসরে নেমেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এদিন ভোট গণনার পরে দেখা বিজেপি নেতা কল্যাণ (Kalyan Chaubey) পেয়েছেন ৩৩টি ভোট। আর বাইচুং (Bhaichung Bhutia) পেয়েছেন মাত্র একটি ভোট। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ভোটাধিকার বাতিল হওয়ায় রাজ্য সংস্থা এবং কেন্দ্রশাসিত অঞ্চল ধরে মোট ৩৪ জন ভোট দিয়েছিলেন।

সহ সভাপতি পদে জয়ী হয়েছেন এন এ হারিস (NA Haris)। তিনি মানবেন্দ্র সিংকে (Manvendra Singh) হারিয়েছেন। অন্ধ্রপ্রদেশের গোপালকৃষ্ণ কোসারাজুকে (Gopalakrishna Kosaraju ) হারিয়ে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অরুণাচল প্রদেশের কিপা অজয় ( Kipa Ajay )। নতুন কার্যকরী সমিতি গঠনের পরেই নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়া হবে।

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন